ঝড় তুললেন Nirahua ও Amrapali, কালো পোশাকে রোম্যান্টিক গানে, পুরুষ ভক্তদের মন কাড়ল ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।

তার নতুন গান নয়, একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়।

 ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি মানেই সুপারহিট।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে।

সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। গানটির নাম ‘রাজা জান মারে’। গানটি নেওয়া হয়েছে মোকামা 0 কিমি মুভি থেকে। গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গানে দুজনের কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই গানে দুজনের পরনেই রয়েছে কালো পোশাক। অভিনেত্রী আমরপালি দুবে পরে রয়েছেন একটি কালো রঙের ট্রান্সপারেন্ট শাড়ি। অন্যদিকে নিরাহুয়ার পরনে একটি কালো শার্ট। এই ভিডিওটি এখন ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি চ্যানেলে আপলোড হয়েছিল। এই গানটি প্রায় ২ কোটি ৭লাখ মানুষ দেখেছেন।