নতুনভাবে বিধবা ভাতা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে নতুনভাবে অনুমোদিত বিধবা ভাতা প্রাপক মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা ভাতা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন কল্যাণী ঋত্বিক সদনে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলার একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধিরা।

এদিন অনুষ্ঠান মঞ্চে ২২৫ জন মহিলাকে সরকারিভাবে বিধবা ভাতা প্রদান করা হয়।