Kalyan Chaubey: নতুন সভাপতি কল্যাণ চৌবে, ফুটবলে নতুন দিশা দেখছেন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   নতুন সভাপতি কল্যাণ চৌবে ফুটবলে নতুন দিশা দেখছেন।

আর কিছুদিন বাদে ভারতের মাটিতে সতেরো বছর বয়সী মেয়েদের বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা সফল করা প্রধান লক্ষ্য। এই কথা বললেন নব নির্বাচিত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন,আগামী দিনে মেয়েদের ফুটবল লিগ আয়োজন করা।

ছেলেদের সঙ্গে তাদের অর্থের বৈষম্য না থাকে তাও দেখতে হবে। স্কুল পড়ুয়াদের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে। কোচদের জন্যে অ্যাকাডেমি করতে হবে। জাতীয় ফুটবলের গরিমা ফিরিয়ে আনতে হবে। বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টকে চালু করা দরকার। প্রাক্তন ফুটবলারদের নিয়ে টেকনিক্যাল কমিটি গড়া হয়েছে ফুটবলের স্বার্থে।

বাংলার ফুটবলকে কদর করতে হবে। তিন প্রধানকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবারে বাংলার দুই ফুটবলারের নাম অনুমোদনের জন্যে পাঠানো হবে পদ্ম শ্রী ও অর্জুন সম্মানের জন্যে। ফুটবলের জন্যে স্বচ্ছ ফেডারেশন চাই।

সৌজন্যে।