উষ্ণ রোমান্স নিরাহুয়া ও সুভী শর্মার, ঘাম ছুটেছে নেটিজেনদের, নতুন ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা ও ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।

তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়। ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়।

তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি মানেই সুপারহিট।

এক সময় নিরাহুয়া এবং আম্রপালি দুবে এর জুটি অনেকে পছন্দ করত তবে দুরন্ত কেমিস্ট্রির জন্য। এই জুটিকে ছাপিয়ে গিয়ে বর্তমানে আরো জনপ্রিয় হয়ে উঠেছে নিরাহুয়া ও সুভি শর্মার জুটি। সম্প্রতি তাদের দুজনেরই নতুন গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে।

গানের ভিডিওতে তাদের দুজনের রোমান্স আমরা দেখতে পেলাম। দুজনের এই অসাধারণ কেমিস্ট্রি গানের ভিডিওতে যেন একেবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছে। এই গানটির নাম পালা মে লাগা কে কড়ি।

বর্তমানে ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি সিনেমা হিন্দুস্তানি ৩ এ এই গানটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল।