Bhojpuri Song Video: নীরাহুয়া এবং কল্পনার দুর্দান্ত নাচ, ‘জিগার’র গানে, উচ্ছ্বসিত দর্শকরাও, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে সম্প্রতি নেটদুনিয়ায়। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে কল্পনা এবং দীনেশ লাল যাদবকে দেখা গেছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

কল্পনা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী এবং গায়িকা। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘হতবা চুমাব নাইট মে’ নামের হিট ভোজপুরি গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে ক্যামেরার সামনেই খোলা আকাশের নীচেই চুটিয়ে নাচতে দেখা গিয়েছে।

তাদের সেই নাচের দৃশ্য যে ভোজপুরি দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন। পর্দায় এই ভিডিওতে প্রেমিক-প্রেমিকা হিসেবেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের সামনে।

‘টিম ফিল্মস ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ৫ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘জিগরা’র গান। উল্লেখ্য গানটি লিখেছিলেন আজাদ সিং। সুর দিয়েছিলেন অবনীশ ঝাঁ ঘুঙ্গড়ু। গানটি শোনা গিয়েছিল মোহন রাথর এবং কল্পনার কন্ঠে। কয়েকবছর পার হয়ে গেলেও এই গানটির সূত্র ধরেই আপাতত চর্চায় উঠে এসেছেন এই জনপ্রিয়, হিট ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি। সম্প্রতি তাদের এই রোমান্টিক ভিডিওই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে।