মুসকান বেবির ‘গুলাবো’, ভরা মঞ্চে ধামাকেদার নাচ, অনুরাগীরা পাগল হলেন, VIDEO

Published By: Khabar India Online | Published On:

হরিয়ানভি গানের ভিডিও ভাইরাল হয়ে থাকে নেটদুনিয়ায়। এই রকম গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি খুব পরিচিত দর্শকদের মধ্যে।

তিনি জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

‘দেশি নং ১ হরিয়ানা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ১১ মাস আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে।

তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে অন্যতম হিট জনপ্রিয় হরিয়ানভি গান ‘গোরে রাঙ্গ’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে ২০ হাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে মুসকান বেবির নাচের ভিডিওটি।

ভিডিওতে মুসকান বেবিকে ডিপ সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। উক্ত গানের সাথে স্টেজের উপর নৃত্য পরিবেশনের সময় নিয়েছিলেন মানানসই ওড়নাও। তিনি রীতিমতো মুডে ছিলেন।

এই নাচের পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরা তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন। ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে হরিয়ানভি গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সমস্ত অনুরাগীমহলের।