Muskan Baby: মুসকান বেবি মঞ্চ মাতালেন, ‘ভাঙ্গরা পে’ গানে, ঝলকেই উচ্ছ্বসিত নেটদর্শক

Published By: Khabar India Online | Published On:

হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয় নেট দুনিয়ায়। এই গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি দারুন পরিচিত সেখানকার দর্শকমহলে।

তিনি জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন মানুষ। তিনি নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখুন।

‘এনডি ফৌজি আর্মি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ১ মাস আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৪ লাখের মানুষের আশপাশে।

স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে অন্যতম হিট জনপ্রিয় হরিয়ানভি গান ‘ভাঙ্গারা পে’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ভিডিওতে মুসকান বেবিকে ইঁট রঙের সালোয়ার কামিজেই দেখা গিয়েছিল এদিন। উক্ত গানের সাথে স্টেজের উপর নৃত্য পরিবেশনের সময় নিয়েছিলেন মানানসই ওড়নাও। রীতিমতো মুডে ছিলেন মুসকান বেবি।

নাচের পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছিলেন, তা ভিডিওতে নজর রাখলেই জানতে পারবেন। হয়েছিল টাকার বৃষ্টিও। বলাই বাহুল্য, এই মুহূর্তে উল্লেখ্য হরিয়ানভি গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সমস্ত অনুরাগীমহলেরও।