Skip to content
Khabar India Online
Khabar India Online
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা

মুকুল, পিএসি কমিটির চেয়ারম্যান হলেন, শাসক দলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর

Published By: Khabar India Online | Published On: July 9, 2021 11:18 PM

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে আজ মুকুল রায়ের নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা করার পর বিক্ষোভে ফেটে পরলো বিরোধী দল বিজেপি। বিজেপি যে এই বিষয়টি নিয়ে আগে থেকে সংঘাতের পথে হাঁটবে সেটা বোঝা যাচ্ছিল। মুকুল রায়ের নাম ঘোষণা হওয়ার পরে শাসক দলকে সরাসরি আক্রমণ করা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, “ক্ষমতার বলে পরিষদীয় রীতিনীতি ভাঙলেন অধ্যক্ষ। আমরা বিধানসভার একটি কমিটিও নিচ্ছি না। তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক কারণ এটাই ওদের শেষ টার্ম।” শুভেন্দু অধিকারী আরো বললেন, “সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে তেমন বিরোধীদের অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। কিন্তু এই সরকারের আমলে গণতন্ত্রে প্রথম এরকম হচ্ছে যেখানে বিরোধী পক্ষ থেকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হচ্ছে না।” বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “আমরা আগেই বলে রেখেছি, পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ যদি না পাওয়া যায় তাহলে আমরা ১০ কি ১২ আমরা কোন কমিটি নেব না।” শুভেন্দু অধিকারী বলছেন, ” এই সরকার চায়, নিজেরা খরচ করবে আবার নিজেরা হিসাব দেখবে। ” বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বিধানসভার কোন কমিটি বিজেপি নেবে না।

পিএসি কমিটিতে ২০ জন সদস্যের মধ্যে ৭ জন বিজেপি থেকে আছে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিমানের বক্তব্যে পরে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি থেকে আছেন ৬জন। মুকুল রায় এর মনোনয়ন বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয়নি।” বিজেপির বক্তব্য অনুযায়ী তারা চেয়েছিল যেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী পিএসি কমিটির চেয়ারম্যান হন। কিন্তু, তার নাম মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সেই নাম প্রত্যাখ্যান করা হয় বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to share on Threads (Opens in new window) Threads
  • Click to share on Telegram (Opens in new window) Telegram
  • Click to share on X (Opens in new window) X
  • সুন্দর ও সুস্থ ত্বকের জন্য পুরুষদের জানা দরকার এই ৩ অভ্যাস
  • ভালোবাসা দিবসের গুঞ্জনের আগে ম্রুণালের অতীত প্রেম নিয়ে খোলামেলা স্বীকারোক্তি
  • প্লেব্যাক ছাড়ার ঘোষণার মাঝেই সুখবর, নতুন ছবিতে অরিজিতের কণ্ঠ
  • নিয়ম ভেঙে পুরস্কার? লেখালেখির প্রতিযোগিতায় প্রশ্নের মুখে এক্স
  • বিশ্বকাপে অভিষেকে ধাক্কা, কিন্তু হাল ছাড়ছে না ইতালি

খবরইন্ডিয়াঅনলাইন একটি বিশ্বস্ত বাংলা সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দ্রুত ও নির্ভুল আপডেট আমরা পৌঁছে দিই পাঠকদের কাছে। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

Categories

কলকাতাখেলাআন্তর্জাতিকবিনোদন

Quakes Links

About UsContact UsPrivacy Policy

Follow Us

© khabarindiaonline.in • All rights reserved | Developed By eht

  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা