Kajol-Nysa: মা ও মেয়ে রাজকীয় সাজে কাজল-নাইসা, ছবি দেখে ঘায়েল নেট দর্শকরা, PHOTOS

Published By: Khabar India Online | Published On:

অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় অজয় দেবগন এবং কাজল। প্রথম থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন এবং কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় মেয়ে নাইসার জন্য।

 সেই সূত্রেই মিডিয়ার পাতায় চর্চিত কাজল এবং কাজল কন্যা। সম্প্রতি ‘নিতা মুকেশ কালচারাল সেন্টারে’ বসেছিল তারকার হাট। সেখানে কাজলের সাথে উপস্থিত ছিলেন মেয়ে নাইসাও। পাপারাজিৎদের সামনেও দুজনকে একসাথে দেখা গিয়েছে। সম্প্রতি আবারো সেই ঝলক ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, দেখে আবারও মুগ্ধ কাজল ভক্তরা। নজর টেনেছে নাইসাও। রইল ঝলক।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বলাই বাহুল্য, এদিন একেবারে রাজকীয় সাজেই ছিলেন কাজল-নাইসা। জমকালো এমব্রয়েডারির কাজে সজ্জিত অফ-হোয়াইট পোশাকে এদিন হাজির ছিলেন কাজল। নুড মেকাপে চুল বাঁধা ছিল তার। জমকালো রূপালি ডিজাইনার পোশাকে ছিলেন কাজল কন্যাও। খোলা চুলে নুড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ।

এই বেশেই একসাথে ক্যামেরার সামনে একাধিক পোজে দেখা দিয়েছিলেন মা-মেয়ে। হাত ধরেই তুলেছেন ছবি। সম্প্রতি সেই ঝলকই শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মুগ্ধ হয়েছেন নেট দর্শকরা।