মোহনবাগান জয়ে ফিরল

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   মোহনবাগান জয়ে ফিরল।

জয়ে ফিরল এ টি কে মোহনবাগান। বৃহস্পতিবার যুব ভারতী স্টেডিয়ামে সবুজ মেরুন শিবির ২-১ গোলে জয় পেলো নর্থ ইস্ট ইউনাইটেড দলের বিপক্ষে। পাহাড়ি দলের বিরুদ্ধে প্রথম থেকে আক্রমণ শানাতে থাকেন মোহন ফুটবলাররা। খেলার প্রথম পর্বে লিস্টনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয় পর্বে দুই দলই গতি পরিবর্তন করে খেলতে থাকে। ৮০মিনিটে নর্থ ইস্ট দল সমতা ফেরায় ইভানের গোলে। আক্রমনের ঝড় তুলে মোহনবাগান আবার গোল পায়। এবারের গোলদাতা শুভাশিস বোস। গত ম্যাচে মোহনবাগান ২-২ গোলে মুম্বই সিটি এফ সি র সঙ্গে খেলা শেষ করে। কোচ জুয়ান ফেরান্ড সবাইকে অভিনন্দন জানান।

সৌজন্যে।