Missile Attacks: ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের বিভিন্ন শহরে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনের অনেক শহরে হামলার খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ইউক্রেনের অনেক শহরে হামলার খবর পাওয়া গেছে। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযোগকারী একটি সেতুতে বিস্ফোরণের জন্য মস্কো কিয়েভকে দায়ী করার একদিন পর এই কথা জানালেন জেলেনস্কি।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো।

সকাল ৮টা ১৫ মিনিটে বিস্ফোরণের এক ঘণ্টারও বেশি সময় আগে ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

কিয়েভের ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র এপিকে বলেন, হতাহতের খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা এখনো জানা যায়নি। ফাইল ছবি।