শেষ চারে মহামেডান স্পোর্টিং

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   শেষ চারে মহামেডান স্পোর্টিং।

অশ্বমেধের ঘোড়া ছুটছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। শুক্রবার যুব ভারতী স্টেডিয়ামে সাদা কালো ব্রিগেড ৩-০ গোলে হারিয়ে দিল কেরালা ব্লাস্টার দলকে। খেলার শুরু থেকে সাদা কালো শিবিরের দাপট দেখতে পাওয়া গেছে। প্রথম পর্বে কেরালার গোলের জালে মহামেডান দুবার বল জড়িয়ে দেয়। এদিন দুরন্ত ফর্মে ছিল সাদা কালো ব্রিগেড। দ্বিতীয় পর্বের শুরু থেকে আবার আক্রমণ গড়ে তোলে মহামেডান। এই পর্বে আরও একটি গোল পায়। মার্কাস জোসেফ দারুন খেলে দলের জয়কে নিশ্চিত করে দেন। ডুরান্ড কাপ ফুটবলে বাংলার সবচেয়ে ভরসার নাম এখন মহামেডান স্পোর্টিং ক্লাব।

সৌজন্যে।