জন্মদিনে অনুরাগীদের আনা কেক অচ্ছুতের মতো কাটলেন কাজল, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটজনতা !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   একজন শিল্পী তখনই তারকা হয়ে ওঠেন, যখন তাঁকে অনুরাগীরা ভালোবাসতে শুরু করেন। কোনো কোনো শিল্পী অনুরাগীদের ভালোবাসা হেলায় হারিয়ে ফেলে অন্ধকারে ডুবে গেছেন। একসময় অনুরাগীরা সরে গেছেন তাঁর পাশ থেকে। রাতারাতি তারকা থেকে আবারও তিনি পরিণত হয়েছেন সাধারণ এক সত্ত্বায়। অতীতে এই ঘটনা আখছার দেখা গেছে। আবারও কি অতীতকেই ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন কাজল (Kajol)? অন্তত নিজের জন্মদিনে তাঁর কেক কাটার ঘটনা দেখে তাই মনে হচ্ছে।

5 ই অগস্ট কাজলের জন্মদিনে তাঁর অনুরাগীরা একটি ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজলের বাড়ির সামনে। সাদা রঙের ম্যাক্সি ড্রেস , নো মেকআপ লুক, মুখে মাস্ক পরে কাজল অনুরাগীদের আনা কেক কাটতে বাড়ির বাইরে আসেন। করোনা অতিমারীর কারণে দূরত্ব-বিধি মেনেই কেক কাটা হয়। কিন্তু কোনোমতে কেক কেটে , অনুরাগীদের সঙ্গে সেভাবে সময় না কাটিয়ে বাড়ির ভিতর চলে যান কাজল। এমনকি অনুরাগীদের আনা কেকের এক টুকরো মুখে দেননি কাজল, অনুরাগীদের জন্য একটু কেক এগিয়ে দেননি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই বলতে শুরু করেন, কাজলকে মোটেই খুশি দেখাচ্ছে না। অনুরাগীরা শুধু শুধু তাঁর পিছনে সময় নষ্ট করছেন। অনেকে বলেন, এই ধরনের মানুষের পিছনে সময় ও অর্থ নষ্ট করাটা কোনো কাজের কথা নয়। কারণ এঁদের কাছে এসবের মূল্য নেই। একজন নেটিজেন বলেছেন, গরীবের আনা কেক বলে কাজল খাননি!

এর আগে ‘কফি উইথ করণ’-এ করণ জোহর (karan johar) এর সাথে আলাপচারিতার সময়েও কাজল বলেছেন, তিনি কোনোদিন চাননি, তাঁকে গরীবের মতো দেখতে লাগুক। কাজলের অহঙ্কারী কথাবার্তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন করণ।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)