Skip to content
Khabar India Online
Khabar India Online
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা

বিনিয়োগ করুন টাকা পোস্ট অফিসে, দারুন রিটার্ন, সরকারি নিশ্চয়তা

Published By: Khabar India Online | Published On: October 30, 2022 8:39 PM

 সবথেকে ভালো বিনিয়োগের জায়গা পোস্ট অফিস স্কিম। পোস্ট অফিসে অনেক ধরনের বিনিয়োগ স্কিম পাওয়া যায়, বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়।

পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট (পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট)

যদি ৫ বছরের জন্য গ্যারান্টিযুক্ত রিটার্ন সহ একটি সুরক্ষিত রেকারিং ডিপোজিট খুঁজছেন, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আপনার জন্য সবথেকে ভালো। এই RD স্কিমটি বছরে ৫.৮% সুদের হার অফার করে। এই স্কিমে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা অথবা ১০ টাকার গুণিতক যে কোনও পরিমাণ টাকা বিনিয়োগ শুরু করতে পারেন। সবথেকে ভালো ব্যাপারটা হলো, এই স্কিমে কোন সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই।

পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট

এই স্কিম হল এক ধরনের পোস্ট অফিস এফডি। এই স্কিমের অধীনে, আপনি পোস্ট অফিসে এক, দুই, তিন বা পাঁচ বছরের জন্য টাকা জমা করতে পারেন। এক, দুই এবং তিন বছরের জন্য FD-তে ৫.৫% সুদ পাওয়া যায়।

যদি ভাল রিটার্ন খোঁজেন, আপনি ৫ বছরের জন্য টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এটি ৫ বছরের আমানতে সর্বোচ্চ ৬.৭% পর্যন্ত সুদ অফার করে। আপনি আয়কর আইন, ১৯৬১ এর ধারা ৮০সি এর অধীনে আয়কর ছাড়ের সুবিধা পেতে পারেন।

এই স্কিমের অধীনে, আপনি ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।

পোস্ট অফিস জাতীয় সঞ্চয় শংসাপত্র

পোস্ট অফিস NSC স্কিমটি ৫ বছরের লক-ইন পিরিয়ডের সাথে আসে। ৫ বছরের মেয়াদে ৬.৮% পর্যন্ত সুদের হারের প্রতিশ্রুতি দেয়। এই স্কিমের অধীনে, আপনি সর্বনিম্ন ১০০০ টাকা এবং ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ আমানতের সীমা এখানেও নেই। প্ল্যানটি আপনাকে ৫ বছরের লক-ইন মেয়াদ শেষ হওয়ার পরেই আপনার টাকা তুলতে দেয়। কিছু শর্তে, আপনি সময়ের আগে বিনিয়োগকৃত টাকা তুলতে পারেন। এই স্কিমের অধীনে জমা করা টাকার পরিমাণ আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে আয়করের সুবিধা পেয়ে থাকে।

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to share on Threads (Opens in new window) Threads
  • Click to share on Telegram (Opens in new window) Telegram
  • Click to share on X (Opens in new window) X
  • এক্সএআই সংকটে? সহ–প্রতিষ্ঠাতার পদত্যাগে চাপে ইলন মাস্ক
  • ভক্তদের প্রশ্নে মুখ খুললেন সুমাইয়া শিমু
  • Mimi Chakraborty Birthday-এ আবেগঘন খোলা চিঠি নুসরাতের
  • বাবাকে মনে করে আবেগে ভাসলেন কপিল শর্মা, ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়ানোর গল্প
  • নিষেধাজ্ঞার ৯ বছর পর আবেগঘন স্বীকারোক্তি পাকিস্তানি ক্রিকেটারের

খবরইন্ডিয়াঅনলাইন একটি বিশ্বস্ত বাংলা সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দ্রুত ও নির্ভুল আপডেট আমরা পৌঁছে দিই পাঠকদের কাছে। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

Categories

কলকাতাখেলাআন্তর্জাতিকবিনোদন

Quakes Links

About UsContact UsPrivacy Policy

Follow Us

© khabarindiaonline.in • All rights reserved | Developed By eht

  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা