দক্ষিণ আফ্রিকার কাছে হার, ‘অফ ডে’ বলেই মানলেন কোচ, দলে কি বড় পরিবর্তন?

Published By: Khabar India Online | Published On:

India vs South Africa World Cup ম্যাচে ৭৬ রানের বড় হার, আর তার পরেই শুরু হয়েছে জোর আলোচনা। কোথায় ভুল করল ভারত? চাপ, না কি ব্যাটিং ব্যর্থতা?

বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে কার্যত চাপে পড়েছে ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদব সরাসরি ব্যাটারদের দায়ী করলেও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কিন্তু সেই পথে হাঁটলেন না।

কোটাক স্পষ্ট জানিয়েছেন, এটি ছিল দলের ‘অফ ডে’। তাঁর মতে, অভিজ্ঞতার অভাবের অজুহাত দেওয়ার সুযোগ নেই। আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দল খারাপ খেলেছে, কারণ দিনটা তাদের ছিল না।

তবে একথাও স্বীকার করেছেন, চলতি বিশ্বকাপে ভারতের ব্যাটিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছে না। এই পারফরম্যান্স যে উদ্বেগ বাড়াচ্ছে, তা মানতে দ্বিধা করেননি কোচ। তিনি জানান, দলের ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করছে।

দলে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেননি কোটাক। সহকারী কোচ রায়ান টেন ডেশকাট ইতিমধ্যেই জানিয়েছেন, অক্ষর প্যাটেলকে না খেলানো ভুল হতে পারে। পাশাপাশি সঞ্জু স্যামসনের নামও ঘুরছে আলোচনায়। কোটাকের মন্তব্যে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে।

এখন দেখার, পরের ম্যাচে কি নতুন মুখ দেখা যাবে? নাকি একই একাদশেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভারত?