Skip to content
Khabar India Online
Khabar India Online
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা

Imran Khan: ইমরান খান সম্পদের হিসাব দিলেন

Published By: Khabar India Online | Published On: August 17, 2022 5:48 PM

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের ও তার স্ত্রী বুশরা’র সমস্ত সম্পদের হিসাব দিয়েছেন। আসন্ন উপনির্বাচনে ফয়সালাবাদ আসন (এনএ-১০৮) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানেই সম্পদের হিসাব দিয়েছেন ইমরান খান।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) তার সম্পদের বিশদ বিবরণ প্রদান করেছেন, দেখা গেছে যে তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন।

নির্বাচন কমিশনকে দেয়া বিবরণে ইমরান জানান, খান ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২২৮ কানাল (২৮ দশমিক ৫ একর) জমিও রয়েছে তার নামে। তবে কাগজপত্রে ইমারান খান উল্লেখ করেছেন, তার কাছে কোনো গয়না নেই।

এছাড়াও ইসলামাবাদের কনস্টিটিউশন এভিনিউতে একটি ফ্ল্যাট এবং একটি বাণিজ্যিক প্লটেরও মালিক ইমরান।

পিটিআই চেয়ারম্যান তার চারটি ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা নিশ্চিত করেছেন, কিন্তু কোনো কোম্পানিতে তার কোনো বিনিয়োগ নেই। তার চারটি ছাগল রয়েছে বলে জানিয়েছেন ইমরান খান, যার মূল্য প্রায় ২ লাখ টাকা।

মনোনয়নপত্রে ইমরান খান উল্লেখ করেন তার হাতে ১ কোটি ১২ লাখ টাকা নগদ রয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ইমরান খান জামান পার্কে বাড়ি নির্মাণে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করেছেন। বানিগালার বাড়ি নির্মাণে অতিরিক্ত ৪৯ লাখ টাকা ব্যয় করেছেন। তবে মনোনয়নপত্রে ইমরান খান তার সন্তানদের কথা উল্লেখ করেননি।

মনোনয়নপত্রে বলা হয়েছে, ইমরান খানের স্ত্রী নামে পাকপত্তন ও ওকারায় ৬৯৮ কানাল(৮৭ দশমিক ২৫ একর) জমি রয়েছে। স্ত্রীর নামে বাণীগালায় তিন কানালের একটি বাড়ির বিবরণ দিয়েছেন তিনি। ছবিঃ সংগৃহীত।

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to share on Threads (Opens in new window) Threads
  • Click to share on Telegram (Opens in new window) Telegram
  • Click to share on X (Opens in new window) X
  • জোভান-নীহার ‘গুডলাক’, বোকা প্রেমিকের মজার প্রেমের গল্পে নতুন চমক
  • সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে হামলা, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফিরতে বলল যুক্তরাষ্ট্র
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠান কেন পিছিয়ে গেল? সামনে এল কারণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সেমির আগেই দর্শকসংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

খবরইন্ডিয়াঅনলাইন একটি বিশ্বস্ত বাংলা সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দ্রুত ও নির্ভুল আপডেট আমরা পৌঁছে দিই পাঠকদের কাছে। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

Categories

কলকাতাখেলাআন্তর্জাতিকবিনোদন

Quakes Links

About UsContact UsPrivacy Policy

Follow Us

© khabarindiaonline.in • All rights reserved | Developed By eht

  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা