এলাকাবাসীর দীর্ঘদিনের রাস্তার দাবীকে মাথায় রেখে কংক্রিট ঢালায় রাস্তার কাজের হয়ে গেল রতুয়া দুই ব্লকের সাতমারা এলাকায়। পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ হতে কাজের আনুষ্ঠানিক শিল্যানাস করলেন বিধায়ক আব্দুর রহিম বকশি সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। সাতমারা এলাকা থেকে এই রাস্তার কাজটি শুরু হয়ে ভারবারা পর্যন্ত নির্মাণ করা হবে। ফ্রিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শিল্যানাস করলেন বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। রাজ্য সরকারের তরফে এ রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪৮ লক্ষ ৫৮ হাজার টাকা। মানুষের দীর্ঘদিনের রাস্তার সমস্যা দূর হবে এবং সকলের সহযোগিতায় কাজ সম্পন্ন করতে বার্তা রাখেন জনপ্রতিনিধিরা


