Angelina Jolie: চলচ্চিত্র তারকা অ্যাঞ্জেলিনা জোলি, ইউক্রেন সফরে

Published By: Khabar India Online | Published On:

চলচ্চিত্র তারকা অ্যাঞ্জেলিনা জোলি এখন ইউক্রেনে সফর করছেন। তিনি লাভিভের একটি রেস্তোরা এবং রেলওয়ে স্টেশনে তোলা ভিডিও পোস্ট করেছেন, যেখানে আক্রান্ত এলাকাগুলো থেকে আসা বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘের একজন বিশেষ দূত হিসাবে বহু বছর ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। মূলত শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষদের কল্যাণে কাজ করেন।

 জোলির এই সফর ব্যক্তিগতভাবে আয়োজন করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে।

 বিবৃতিতে জানানো হয়েছে, অনাথ ও বাস্তুচ্যুত শিশুদের সঙ্গে দেখা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, যাদের অনেকে আক্রান্ত শহর মারিউপোল থেকে এসেছেন। সেইসঙ্গে এসব শিশুদের চিকিৎসক ও সেবাযত্নকারী স্বেচ্ছাসেবীদের সঙ্গেও দেখা করেন।