বয়স হতে চলেছে প্রায় ৪৬ এর কাছে। এই বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন এই বলিউড অভিনেত্রী। সবাই ভেবে ফেলেছেন কার কথা বলা হচ্ছে। বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন এখনও অব্দি আগের মতোই সৌন্দর্য জাপটে ধরে রেখেছেন। তাঁর এখনকার ছবি দেখে এটা বলা খুব মুশকিল যে, তাঁর বয়স ৫০ এর দিকে চলেছে।
আপনি এটা শুনলে অবাক হবেন যে, ৪ সন্তানের মা হওয়া সত্বেও রবীনা ট্যান্ডন এখনও এত লাস্যময়ী সুন্দরী। তাঁর সৌন্দর্যের সামনে ক্লিন বোল্ড হয়ে যান অনেক নতুন বলিউড অভিনেত্রীও।
মাত্র ২১ বছর বয়সে ২ সন্তানের মা হয়েছিলেন এই অভিনেত্রী। ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা এবং ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার পরে ২০০৪ সালে বিয়ে করেন। এরপর তাঁর আরও ২ সন্তান কোলে আসে। এখন অভিনেত্রীর চার সন্তান। নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সকলে সমান সন্মান পান।
অভিনেত্রী ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন। অনিলের সাথে রবিনার দুই সন্তানের জন্ম হয়। এক ছেলে এবং এক মেয়ে। তাঁদের কনিষ্ঠতম মেয়ের নাম রাশা থাডানি। ছোট মেয়ে রাশার সম্বন্ধে কথা হবে।
মায়ের মতোই সৌন্দর্যের প্রতীক রাশা। বয়সের সাথে সাথে তাঁর জৌলুস দিনে দিনে আরও রূপ খুলছে। মাত্র ১৬ বছর বয়সে ওই ছোট কন্যার সৌন্দর্য্য বোল্ড আউট করতে পারে বহু জনকে। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এখন বেশ চর্চায় আছেন রবিনার মেয়ে। আবার অনেকেই তাঁকে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের সাথে তুলনা করেন।পরীরা হার মেনে যাবেন রবীনা ট্যান্ডনের মেয়ের সৌন্দর্য্যের কাছে।
আপনিও তাঁর ছবি দেখলে মেনে নেবেন সেইসব মন্তব্যের কোনো অযৌক্তিকতা নেই। বহু জন তাঁর মিষ্টি কিউট হাসির ডাই হার্ড ফ্যান। রবিনার মেয়ে অভিনয় জগতের প্রতি একদমই না পছন্দ।

