মেলবোর্ন পার্কে নাটকীয় ফাইনাল, প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

Published By: Khabar India Online | Published On:

শেষ সেটে সব কিছু হারানোর মুখে দাঁড়িয়েও যে গল্পটা লেখা যায়, তা আবারও প্রমাণ করলেন Elena Rybakina। বিশ্বের এক নম্বর খেলোয়াড় Aryna Sabalenka-কে হারিয়ে প্রথমবারের মতো Australian Open জিতে নিলেন তিনি।

মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রিবাকিনা। আগ্রাসী সার্ভিস ও নিখুঁত বেসলাইন শটে ৬-৪ গেমে প্রথম সেট নিজের করে নেন তিনি। তবে অভিজ্ঞ সাবালেঙ্কা দ্রুত ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটেও ৬-৪ ব্যবধানে জয় পান।

ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। তখন মনে হচ্ছিল শিরোপা বুঝি তাঁর হাতেই। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টানা দুইবার ব্রেক পয়েন্ট আদায় করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিবাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে চ্যাম্পিয়নের মুকুট পরেন তিনি।

২৬ বছর বয়সী কাজাখস্তানি তারকা এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। তিন বছরের বেশি সময় পর আবারও গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঠল তাঁর হাতে। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতা সাবালেঙ্কা এবার টানা দ্বিতীয় ফাইনালে হারের স্বাদ পেলেন।