প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তাই করবেন, না জিতেও, বাঁকুড়ারাবাসীর পাশে থাকবেন, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   অভিনয় জগৎ ছেড়ে রাজনৈতিক মঞ্চে আসর পর বহুবার কটাক্ষের শিকার হয়েছেন। তরকাসুলভ আচরণ ছেড়ে বাঁকুড়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।

মাটি কামড়ে পড়েছিলেন। দল জিতলেও তিনি হেরে গেছেন। এই হারকে লজ্জা হিসেবে মেনে নেননি তিনি, বরং নিজের হার ভুলে দিদির জয়ে ভেসেছেন তিনি। বাঁকুড়ার মানুষের শিরা ও ধমনিতে বয়ে চলা আদিবাসী সংস্কৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিলেন। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া সকলের উদ্দেশ্যে জানান, “কয়েকটা ভোটের ব্যবধানে আমার প্রতিশ্রুতিগুলো বদলায়নি। প্রথম দিনের মতো আজকের দিনেও আমি ঠিক একই কথা বলব, সুখে না থাকতে পারি দুঃখে অবশ্যই থাকব”। একেবারে, হার-জিতের ঊর্ধ্বে গিয়েই বাঁকুড়া বাসীর পাশে থাকতে চান সদ্য হাতেখড়ি দেওয়া সায়ন্তিকা। একুশের নির্বাচনে পরাজিত হয়েও দমে যাননি তিনি। বাঁকুড়ায় যারা কোভিড আক্রান্ত তাদের পাশেও দাঁড়াচ্ছেন অভিনেত্রী। বাঁকুড়াতে থেকেই সেখানকার মানুষের সমস্যার সমাধানও খুঁজছেন তিনি। রাজনীতিতে যোগ দিয়েই অভিনেত্রী প্রথম দিনেই বলেন, বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। সেই কথা রাখবে যা বলেছিলেন, বিশেষ করে এই করোনার সময়।