Bipasha Basu: সাধের অনুষ্ঠান সারলেন বিপাশা বসু, শাশুড়ি-বরকে নিয়ে, বাঙালি সাজে

Published By: Khabar India Online | Published On:

কয়েকদিন আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন। অভিনেত্রীর মা হওয়ার খবরও প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটমহল এবং মিডিয়াতেও।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এবার ধুমধাম করেই সারলেন সাধের অনুষ্ঠান। একেবারে বাঙালি মতে বেনারসিতেই সেজেছিলেন অভিনেত্রী। খোলা চুলে, সোনার গয়নাও পরেছিলেন।

 পঞ্চব্যাঞ্জন খেলেন তিনি। তালিকায় ভাত, মাছ, মাংস, সাত ভাজা এবং পায়েস ছিল। বাঙালি নিয়ম মেনেই ধান-দূর্বা দিয়ে আশীর্বাদও করা হয়েছে তাকে। প্রদীপের তাপও দেওয়া হয়েছে। সব নিয়ম কানুন মেনেই সম্পন্ন হয়েছে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান। নিজের সাধের অনুষ্ঠানের কিছু ঝলক নিজেই রিল ভিডিও আকারে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন বিপাশা বসু। সেই ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি।

অভিনেত্রীকে এদিন একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে। পাশাপাশি কারাণ সিং গ্রোভারকেও এদিন একেবারে সাদা পাঞ্জাবিতেই দেখা গিয়েছে। নিজের মা ও শাশুড়ির সাথেও একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর সাধের সমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া মাত্রই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটজনতার পাশাপাশি তার অগণিত অনুরাগীদের মাঝে। সমগ্র নেটমহল শুভেচ্ছাবার্তায় ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ও তার আসন্ন সন্তানকে। শেয়ার হওয়া ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার স্পষ্ট।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)