Riya Chakraborty: এই জায়গায় আসা সহজ ছিল না: রিয়া

Published By: Khabar India Online | Published On:

রিয়া চক্রবর্তীর উপর বিশাল ঝড় গিয়েছে, একথা সবারই জানা। এরপরের বছরে চেষ্টা করেছেন নিজেকে গুছিয়ে নিতে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে জেলে যেতে হয়েছিল তাকে। প্রায় মাস খানেক হাজতবাসের পর ছাড়া পেয়েছিলেন রিয়া।

এরপর নিজেকে ঘেরাটোপে রেখেছিলেন দীর্ঘ দিন। সময়ের সঙ্গে ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক ছন্দে। এ বছর তার ছবিও মুক্তি পেয়েছে।

২০২১-এর শেষ দিনে গত এক বছরের ওঠাপড়াকে ফিরে দেখলেন রিয়া। লিখলেন, ‘আজ আমাকে আপনারা হাসতে দেখছেন। কিন্তু নিজেকে এই জায়গায় নিয়ে আসা খুব সহজ ছিল না। এই বছরে সেরেও উঠেছি, আবার ব্যথাও পেয়েছি। কিন্তু আজ আমি হাসছি।

২০২১-কে ফিরে দেখছি। জীবনের যে অভিজ্ঞতাগুলি মানুষকে ভাঙতে পারে না, সেগুলি তাকে মানসিক ভাবে আরও দৃঢ় করে তোলে। নতুন বছর শুরুর আগের সন্ধ্যাটি ভালবাসার মানুষের সঙ্গে কাটান। ২০২২ ভাল হোক। অনেক ভালবাসা আর আলো।’

লেখার সঙ্গেই নিজের একটি ছবি জুড়ে দিয়েছেন রিয়া। সেখানে তার প্রাণখোলা হাসি চোখে পড়ার মতো। নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও।