রাজের সামনে আবিরের সাথে ঘনিষ্ঠতা শুভশ্রী, ক্যামেরার পিছনে পরিচালক স্বামী

Published By: Khabar India Online | Published On:

রাজের সামনে আবিরের সাথে ঘনিষ্ঠতা শুভশ্রী, ক্যামেরার পিছনে পরিচালক স্বামী।

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় আসছে নতুন ছবি ‘বাবলি’ (Babli)। যা নিয়ে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে ছবির নাম ভূমিকায় থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। ‘বাবলি’ ছবির ট্রেলারে দেখা মিলেছে শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায়ের অন্তরঙ্গ মুহূর্তগুলির, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

বুদ্ধদেব গুহর উপন্যাস ‘বাবলি’ যারা পড়েছেন, তারা বাবলি এবং অভির প্রেমের সম্পর্ককে পাতায় পাতায় অনুভব করেছেন। এবার সেই প্রেমই রূপ নিচ্ছে বড় পর্দায়। ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী তাঁকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। রাজের কারণে এই ছবিতে অভিনয়ের সময় তিনি এবং আবিরদা দুজনেই স্বচ্ছন্দ বোধ করেছেন। শুভশ্রীর কথায়, “রাজ থাকাতেই আমি আর আবিরদা এতটা কমফর্টেবল হতে পেরেছি। যে অন্তরঙ্গতার কথা বলছো, সেটা ওর জন্যই আমাদের মধ্যে থেকে স্বাভাবিকভাবেই এসেছে।”

ইউভানের জন্মের পরেই এই ছবির শুটিং করার কথা ছিল শুভশ্রীর, কিন্তু করোনা মহামারীর কারণে শুটিং পিছিয়ে যায়। গর্ভাবস্থায় থাকাকালীনই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তিনি। মেয়ের জন্মের পর হঠাৎ করে ওজন কমে যেতে শুরু করলে আবার ৫ কেজি ওজন বাড়িয়ে শুটিং সম্পূর্ণ করেন তিনি।

অবশেষে, আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘বাবলি’। ছবিতে শুভশ্রী এবং আবিরের পাশাপাশি দেখা যাবে সৌরসেনী মৈত্রকেও।