Chhat Puja: ডানকুনি আবাসনের ছট পূজা

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, হুগলীঃ   বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ছট পুঁজা সাধারণত চারদিনের পুঁজো, শুরু হয়েছিল ৮ই নভেম্বর শেষ হলো ১১ই নভেম্বর বৃহস্পতিবার। কয়েক বছর যাবদ নানা সমস্যা দেখা দিয়েছিল, পরিবেশ দূষণ নিয়ে সরকারী আদেশানুসারে গঙ্গা ঘাটের কয়েকটি নির্দিষ্ট ঘটে পূজা দেওয়ার পক্ষে সকলের পূজা করা সম্ভব নয় সেকারনে এলাকা ভিত্তিক জলাশয় নির্মাণ করে ছট পূজা করা হয়। তারই একটা নমুনা ডানকুনি আবাসনের ছট পূজা। এখানে কৃত্তিম জলাশয় নির্মাণ করে ছট পূজা করা হলো। এই জলাশয় নির্মাণ করার জন্য সকল রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আবাসন আবাসিক সমিতির পক্ষ থেকে। এখানে শুধু মাত্র আবাসনে বসবাস কারীরাই পূজা করেনি, এলাকায় বসবাস কারীরাও এখানে ছট পূজায় অংশ গ্রহণ করেন।