দু হাজার একুশ

খবরইন্ডিয়াঅনলাইনঃ দু হাজার একুশ এমন একটা শহর চাই যেখানে একটা গোটা বছরের বন্দী জীবন কাটিয়ে নতুন সূর্যের আগমন হবে, এমন একটা শহর চাই যেখানে সবাই… সব্বাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে, এমন একটা শহর চাই যেখানে থাকবেনা কোনো দুঃখ কষ্ট খারাপ লাগা…. শুধু থাকবে কাছের মানুষদের ভালোবাসা আর একটু অভিমান । এমন একটা শহর চাই … Read more

সেতু

খবরইন্ডিয়াঅনলাইনঃ সেতু সারাক্ষণ চারপাশে ভাঙচুরের খেলা তবুও কে ভাঙে কে জানে! প্রতি বর্ষায় ভাঙে বাঁধ জলোছ্বাসে ভেসে যায় সভ্যতা সমুদ্রতীরে ভাঙে উত্তাল ঢেউ অভাবে ভাঙে স্বভাব জাতপাত ভাঙে ধর্ম বাবরি মসজিদ ভেঙে যায় অচানক বাল্মিকি রক্তে ভাঙে হাহাকার পৌরুষ ভেঙে ভেসে ওঠে কাপুরুষ মুখ জমে ওঠা বিতন্ডা ভেঙে যায় সময়ে সম্পর্কের কাচ ভেঙে রেখে যায় … Read more

দুগ্গা দুগ্গা

খবরইন্ডিয়াঅনলাইনঃ দুগ্গা দুগ্গা -কি রে! ট্রেনের সময় হয়ে গেল। তৈরী হসনি এখনো? মায়ের ডাকে পালক পিছনে ফিরে ঘড়ির দিকে তাকায়। সত্যি, অনেকটা সময় পেরিয়ে গেছে। বাইরে দশমীর বিসর্জনের ঢাকের আওয়াজ আসছে। কৈলাসে মায়ের ফিরে যাবার তোড়জোড় চলছে পুরোদমে। পুজোর কদিন পালক মা বাবার সাথে গ্রামে ঠাকুরদার বাড়িতে আসে। হৈ হৈ করে প্রতিবার পুজোর কদিন ভাই … Read more

শূন্য বলয়

খবরইন্ডিয়াঅনলাইনঃ শূন্য বলয় বেলাভূমির প্রতিটি বালুকণায় যতটা চকমকির ঘোর থাকে জোনাকির গায়ে যতটা জ্যোৎস্না ক্ষত থাকে পাহাড়ি দীর্ঘশ্বাসে যতটা আর্দ্রতা থাকে তার চরম বৈপরীত্যেও তুমি লেপ্টে থাকো আমার জৈবিক অলংকারের মানভূমিতে, নিরপেক্ষতার অনুশাসনে আমি ক্ষতবিক্ষত হই প্রতিনিয়ত, জমাট বাঁধা শূন্যতায় যে মন ধর্ষিত হয় তাকে জিজ্ঞাসা কোরো না বৃষ্টির উপকরণ…. পচা গলা ইতিহাসেও সে ভিসুভিয়াস … Read more

অন্নঋণ শোধ

খবরইন্ডিয়াঅনলাইনঃ অন্নঋণ শোধ ICU-র বাইরে লালআলোয় লেখা ‘keep silence please’ কথাটা জ্বলজ্বল করছে যদিও, তবুও রায়গিন্নী কেঁদে চলেছেন সমস্ত নিয়ম ও নীরবতা ভেঙে তছনছ করে ‘ মাগো ক্ষমা করে দে – নইলে যে মরে নরকেও ঠাঁই হবেনা আমার; মুখ্যু মেয়েমানুষ না-বুঝে কত অকথা কুকথাই বলেছি তোকে। তুই আমার সংসারের লক্ষ্মীপিতিমা, তবু তোকেই চিনতে পারিনি। ঠাকুর … Read more

স্তব্ধ শ্রাবণ

খবরইন্ডিয়াঅনলাইনঃ      স্তব্ধ শ্রাবণ মন-খারাপি বর্ষা যখন ঝমঝমিয়ে নামল, ব্যস্ততম তিলোত্তমা হ্যাঁচকা ব্রেকে থামল। আমরা দুজন বন্দী তখন বৃষ্টিভেজা জানলা-ফ্রেমে খুচরো কথা আবেগ ব্যথা নীরব হয়ে গেছে থেমে।। বহুদিনের মনের কথা নামছে আজ আকাশ বেয়ে বাষ্পভারী মেঘেরা যে আকাশ জুড়ে ছিল ছেয়ে। বুকের খাঁজে যে রাগ বাজে সেইতো মেঘমল্লার বর্ষাস্নাত পারিজাত ফুটিয়েছে যে আজ … Read more

প্রিয় ঋতু বর্ষা

খবরইন্ডিয়াঅনলাইনঃ প্রিয় ঋতু বর্ষা তোমার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ চব্বিশ বছরের। তবে তোমাকে সঠিকভাবে চিনেছি যখন প্রথম প্রেমে পড়ি তোমার। তখন আমি নবম শ্রেণীর ছাত্রী,স্কুল থেকে ফেরার পথে কালো মেঘে ছেয়ে গেলো আকাশটা সঙ্গে মেঘনিনাদ,কিছুক্ষন পরই শুরু হয়ে গেলো প্রচণ্ড বৃষ্টি। বাড়ি ফিরবো কী…তোমার বৃষ্টিতে নিজেকে ভেজাতে লাগলাম। আশেপাশে কোনো জনপ্রানী নেই…বেশ রোমাঞ্চক একটা পরিবেশ। … Read more

ঠোঁট নাড়ছে ভোর

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ঠোঁট নাড়ছে ভোর কুয়াশার ভেতর ঠোঁট নাড়ছে ভোর ঝিরিঝিরি হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল গায়ে তার কুয়াশার ঘ্রাণ সারা রাতের অশ্রু খুইয়ে খালাস চোখ দেখছে ফুল ঝরে পড়ছে ঈশ্বরের পা’য় পাখির প্রার্থনায় মুখরিত সকাল নতুন রোয়া ধানখেতে অন্নচিন্তা পৃথিবীর থাক যত ক্ষতদাগ, আঁচল বহন করুক বেদনা ভার চোখের বাসনায় যে রাত বেঁচে আছে … Read more

স্বয়ম্বর

খবরইন্ডিয়াঅনলাইনঃ স্বয়ম্বর বনসাই সাজাতে জড়ো হয় অবাঞ্ছিত বোবাকান্না বেরোতে চাইলেই ঘিরে ধরে আইন-আগুন খেলা চাঁদ প্রতিরাতে ঘরে উঁকি দিলেই বারান্দার বাগানে শুরু হয় ফিসফাস বাকলের আগল খুলে সর্বনাশী স্পর্শ আদর হাতড়ে অতীত খুঁজতেই বেজে ওঠে সহস্র বিউগ্যল গান স্যালুটে গর্জে ওঠে সংবর্ধনা কবিতা জন্মের নির্বাসন দিলে অহল্যাস্বপ্ন ফেরি করুক শঙ্কিত স্বয়ম্বর।। বারাসাত নিবাসী, কর্মক্ষেত্র সামলে … Read more

অভিশাপ

খবরইন্ডিয়াঅনলাইনঃ অভিশাপ তুমি ভুলে গেছ আমাদের রোদেলা খেতের আলপথ। ভাত ছিল না, তবে গার্হস্থ্যে অনাস্থা ছিলনা কোনো। এখনো সন্তানসুখ লেগে আছে বাঁ বুকে, কলমীর শাকের আঁটি বাঁধা আছে পাড়ে। বিগত সময়ে তোমাকে দিইনি সেভাবে কিছুই, হয়ত চাইলে আরো কিছু দেওয়া যেত। তুমি সত্যি বলেছিলে। মন থেকে চাইতে হয়, তাহলেই মেয়েরা অন্নপূর্ণা হয়ে যায় মাতৃ-গন্ধ মেখে। … Read more

অপ্রেম

খবরইন্ডিয়াঅনলাইনঃ অপ্রেম প্রেমের শরীর মিথস্ক্রিয়া আজও ভাসে– এক্স ওয়াই ক্রোমোজোম যেমন বনফুলে ভাসে বর্ষার জল। অথচ আনন্দের বাড়ি আনন্দের বোন আমার প্রথম চিঠি তার বিহ্বল চোখ কাঁপা হাতে হাত জেগে থাকা শ্রাবণ রাত আমার ভাঙা উঠোনে– আমার সংসার। জানি সেও আজ একেলা ফুলের মতো আকাশ চোখ তারার মতো অপ্রেমের জলে উজ্বল জ্বল জ্বল। তবুও বঙ্কিমীয় … Read more

বাঁচার অহঙ্কার

খবরইন্ডিয়াঅনলাইনঃ বাঁচার অহঙ্কার  টুপটাপ, টুপটাপ বৃষ্টির হৃৎপিণ্ডের ধুকপুকানি বুকে মাথা রেখে শুনছে গ্রাম। মেঘের ওজনে কতটা ঝুঁকে পড়েছে আকাশ চিৎ সাঁতার কাটতে কাটতে মাপছে সবুজ। ছেঁড়া ছাউনি নিউমোনিয়ায় আক্রান্ত তবুও কপালে জলপট্টি দিয়ে উনুনে খিদে চড়িয়েছে। মোড়ে চায়ের দোকান নদীর গর্জন শুনে আওড়াতে ভুলে গেছে চায়ের সংলাপ একসময় জল একনলা যাপন গালে পোরে চিবোয়, থু … Read more