প্রধানমন্ত্রী গুজরাটে ২৪শে অক্টোবর তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটে ২৪শে অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি গুজরাটে কৃষকদের জন্য ‘কিষাণ সূর্যদয় যোজনা’-র সূচনা করবেন, ইউএন মেহেতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ কেয়ার সেন্টারে শিশুদের হৃদরোগের চিকিৎসার হাসপাতাল ও আমেদাবাদে সিভিল হসপিটালে টেলি কার্ডিওলজি মোবাইল অ্যাপ-এর উদ্বোধন করবেন। শ্রী মোদী গিরনারে রোপওয়েরও উদ্বোধন করবেন। কিষাণ … Read more

ভিসা ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞায় পর্যায়ক্রমে ছাড়

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কোভিড-১৯ মহামারীর দরুণ উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকার গত ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক যাত্রীদের ভারতে আসা ও ভারত থেকে যাওয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। ভারত সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত বিদেশি এবং ভারতীয় নাগরিক যাঁরা ভারতে আসতে অথবা ভারত থেকে বিদেশে যেতে ইচ্ছুক তাঁদের জন্য ভিসা ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞায় … Read more

নাগ ক্ষেপণাস্ত্র ব্যবহারের চূড়ান্ত পরীক্ষা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ পোখরান রেঞ্জ থেকে আজ সকাল ৬.৪৫ মিনিটে তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম) নাগ (এনএজি)এর ব্যবহারের চূড়ান্ত পরীক্ষা চালানো হয়।এটি নাগ ক্ষেপণাস্ত্র বহনকারী এনএএমআইসিএ থেকে উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। দিন-রাতের যে কোন পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী শত্রু পক্ষের ট্যাঙ্কগুলিতেও যাতে আঘাত পারে, সেই … Read more

সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে যুদ্ধ জাহাজ কাভারাত্তিকে নৌ-বাহিনীতে সামিল করলেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কামোর্তা শ্রেণীর প্রোজেক্ট-২৮ কর্মসূচির আওতায় নির্মিত ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধ জাহাজ কাভারাত্তি (পি-৩১)-কে আজ বিশাখাপাত্তনমে এক অনুষ্ঠানে নৌ-বাহিনীতে সামিল করেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এই উপলক্ষে পূর্বাঞ্চলীয় নৌ-কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এবং কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী বিপীন … Read more

ভারতে গত ৩ দিনে মোট আক্রান্তের তুলনায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১০ শতাংশের নীচে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। একইভাবে, গত ৩ দিন মোট আক্রান্তের তুলনায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের নীচে রয়েছে। দেশে করোনায় আক্রান্ত রোগীদের প্রতি ১০ জনের মধ্যে কেবল ১ জন এখন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। বর্তমানে দেশে মোট আক্রান্তের মধ্যে কেবল ৯.২৯ শতাংশ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৭ … Read more

ব্যয় সংক্রান্ত সীমা নির্ধারণের জন্য নির্বাচন কমিশন একটি কমিটি গঠন করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভোটদাতাদের সংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতির সূচকের ঊর্ধ্বগতি এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যয় সংক্রান্ত ঊর্ধ্বসীমার বিষয়ে পরীক্ষানিরীক্ষার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে প্রাক্তন আইআরএস আধিকারিক ও তদন্ত শাখার মহানির্দেশক শ্রী হরিশ কুমার এবং ব্যয় সংক্রান্ত বিভাগের মহানির্দেশক ও মহাসচিব শ্রী উমেশ সিনহা রয়েছেন। কোভিড-১৯ মহামারীর … Read more

জলশক্তি মন্ত্রক জল জীবন মিশনের আওতায় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অন্তর্বর্তীকালীন অগ্রগতির মূল্যায়ন করছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জল জীবন মিশনের আওতায় সর্বজনীন পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মসূচির আওতায় রূপায়িত কাজকর্মের অগ্রগতির মূল্যায়ন শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘জল জীবন মিশন’-এ ২০২৪ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির হয়েছে। কর্মসূচির রূপায়ণে অগ্রগতি … Read more

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে যোগ দিয়েছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মন্ত্রী, আজাদ হিন্দ সরকার গঠনের ৭৭তম বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর আত্মবলিদান ও নেতৃত্ব দানের বিষয়ে তরুণ প্রজন্মকে জানানোর প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে … Read more

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে পরপর দু’দিন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজারের নীচে থাকার প্রবণতা অটুট রয়েছে। দৈনিক অধিক সংখ্যায় কোভিড রোগীদের সুস্থতার ফলে ভারতে আরোগ্য লাভের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। দেশে গত ২৪ ঘন্টায় ৬১ হাজার ৭৭৫ জন আরোগ্য লাভ করেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪৪ জন। এমনকি, গত ২৪ ঘন্টায় … Read more

পুলিশ স্মারক দিবসে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুলিশ স্মারক দিবসে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের সব পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারবর্গকে পুলিশ স্মারক দিবসে কৃতজ্ঞতা জানাই। কর্তব্যরত অবস্থায় যে সব পুলিশ কর্মী শহীদ হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মবলিদান এবং সেবা সর্বদা স্মরণে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা করা … Read more

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের নাগরিকরা যেন কোনও শৈথিল্য না দেখান লকডাউন উঠে গেলেও ভাইরাস চলে যায়নি উদাসীনতা ও আত্মতৃপ্তির বিষয়ে সতর্ক করে দিয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য করোনা যোদ্ধাদের জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রশংসা করেছেন টিকা উদ্ভাবনের কাজ চলছে এবং দেশের প্রতিটি নাগরিক যাতে টিকা পান, সরকার সেই লক্ষ্যে কৌশল তৈরি করছে আরোগ্যের … Read more

প্রায় তিন মাস পর প্রথমবার নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে একাধিক সাফল্যের মাইলফলক অর্জন করেছে। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমে ৪৬ হাজার ৭৯০ হয়েছে। প্রায় ৩ মাস পর এই সংখ্যা আবার ৫০ হাজারেরও নীচে নেমেছে। গত ২৮শে জুলাই দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমে ৪৭ হাজার ৭০৩ এ পৌঁছেছিল। প্রতিদিন কোভিড … Read more