করোনা আক্রান্ত সুশান্ত রায়, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি
সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ করোনা আক্রান্ত সুশান্ত রায়। তিনি স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি। বেশ কিছু কোমর্বিডিটি থাকায় চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে আজ। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের আরও কিছু কর্মী এবং আধিকারিকও আক্রান্ত বলে জানা গিয়েছে।
