কারখানা বন্ধ হল

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঙ্গলপুর শিল্পতালুকে আয়রন ফ্যাক্টরি শ্রমিকেরা তাদের বকেয়া টাকা দেওয়ার দাবিতে মঙ্গলবার বিক্ষোভের পর বুধবার সকালেই কারখানার গেটে সাসপেন্সসন অফ ওয়র্কের নোটিশ টানালো কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকালেই এই নোটিশ টাঙ্গানোর বিষয় লক্ষ্য করে তারা কারখানার গেটে বিক্ষোভ শামিল হয়। শ্রমিকদের দাবি করছে তাকে অবিলম্বে কারখানা চালু করে, তাদের বকেয়া বেতন প্রদান করতে … Read more

রেলকর্মীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি, কেএসটিপিতে চাঞ্চল্য

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কে এস টি পি রাতের অন্ধকারে ছাদের এসবেস্টর ভেঙে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল সোনার চেন, সোনার বালা, সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী। আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর স্যাটেলাইট টাউন্সিপ এলাকার রেলকর্মী নিরঞ্জন প্রাসাদের বাড়ির চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গৃহকর্ত্রীর কথায়, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ দরজায় ধাক্কা দেবার … Read more

মাক্স ব্যবহার না করার জন্য কয়েকজনকে আটক করল কুলটি থানার পুলিশ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মাক্স ব্যবহার না করার জন্য কয়েকজনকে আটক করল কুলটি থানার পুলিশ। বুধবার মাসের শেষ লকডাউন, এদিন সকাল থেকেই লকডাউনে নজরদারি করতে রাস্তায় নামে পুলিশ। এই পরিস্থিতিতে কুলটি থানার পুলিশ বিভিন্ন জায়গায় চেকিং করতে থাকে ও চেকিং চলা কালীন কয়েকজনকে আটক করে পুলিশ।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মানিকচকে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মানিকচকে। মৃত ছাত্রীর নাম কাবেরী মন্ডল (১৮ )।কাবেরী মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কাবেরীর বাড়ি মানিকচকের নাজিরপুর অঞ্চলের হরিপুরে। আজ সকালে গ্রামের পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মৃত কাবেরী কে সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায় বলে সন্দেহ দানা বাঁধে। কাবেরির বাড়ির … Read more

রানীগঞ্জের একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় দিনভর বন্ধ করে বিক্ষোভ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বেসরকারি আয়রন এন্ড ষ্টীল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানা দিনভর বন্ধ করে বিক্ষোভে সামিল হল ওই কারখানার শ্রমিকরা। তারা এদিন অগ্রিম টাকা ও লকডাউন এ সময়কালে টাকা প্রদানের দাবীতে ফ্যাক্টরির কাজ বন্ধ করে বিক্ষোভ শামিল হয়। এদিনের এই বিক্ষোভের জেরে দিনভর উৎপাদন … Read more

রাজ্যে ওবিসি শ্রেণীভুক্ত মানুষের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের দাবি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজ্যে ওবিসি শ্রেণীভুক্ত মানুষের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের দাবিতে মঙ্গলবার আসানসোল মহকুমা শাসকের কাছে এক মিছিলের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হল বিজেপি ওবিসি মোর্চার তরফ থেকে স্থানীয় রবীন্দ্র ভবন থেকে মিছিলের মাধ্যমে ওবিসি মোর্চার কর্মী সহ বিভিন্ন বিজেপির কর্মীরা এই মিছিলে যোগদান করেন।

করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হল জেলার বিশিষ্ট ব্যবসায়ীর

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হল জেলার বিশিষ্ট ব্যবসায়ী তথা পেট্রোল পাম্প মালিক মানস কুমার আগরওয়ালের। গত রবিবার পুরাতন মালদার নারায়ণপুর কোভিড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন মালদা জোনের সদস্যদের। এই মর্মে মঙ্গলবার সকালে নারায়ণ পুর … Read more

প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ একদিকে লকডাউন। অন্যদিকে মরার উপর খাড়ার ঘা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম ৩০ টাকা ছুঁই ছুঁই। এর ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দিলেও ২৫ টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে … Read more

তিনদিন ধরে বন্ধ পানীয় জল পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জলের পাইপ ফেটে বিপত্তি। বিগত তিনদিন ধরে বন্ধ পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ। এমত অবস্থায় পানীয় জলের সমস্যা মেটাতে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক দিয়ে সরবরাহ করা হচ্ছে পানীয় জল। পুরাতন মালদা পৌরসভা ৭ এবং ১৯ ওয়ার্ডের মাঝামাঝি বাচামারি পালপাড়া এলাকায় জলের ট্যাঙ্ক রেখে … Read more

ST, SC, OBC সেলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আজ কুলটিতে সোমবার বরাকরের পথের সাথী তে কুলটি ব্লক ST,SC,OBC সেলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। এই সভাতে অনেক বিজেপি কর্মী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন- কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ্বর মুখার্জি,ST,SC,OBC সেলের জেলা সভাপতি মোহন ধীবর,কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস … Read more

মহিলাদের লাঞ্ছনার প্রতিবাদ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ চোপড়ার ঘটনার পর আবার আদিবাসী মহিলাকে ধর্ষণ পাশাপাশি মহিলাদের লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে মালদা জেলা বিজেপি মহিলা মোর্চা সদস্যরা আজ অর্থাৎ সোমবার দুপুরে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোরে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল। উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র হালদার, জেলা বিজেপি সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জেলা … Read more

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসাবে প্রসেনজিৎ দাসকে পেয়ে আপ্লুত জেলার যুব কর্মীরা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসাবে প্রসেনজিৎ দাসকে পেয়ে আপ্লুত জেলার যুব কর্মীরা। জেলার যুব সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই যুব কর্মীদের প্রায় প্রতিদিনই ভীড় উপচে পড়ছে শহরের কালিতলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। ঠিক সেই রকমই সোমবার মালদহের রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি … Read more