মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গুপ্তভাবে আঘাত করেছেন তারই প্রতিবাদে এই অবরোধ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ভুষণ ঘোষ। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। … Read more

বুলবুলচন্ডী নতুন বাস ষ্টান্ডে বিক্ষোভ আদিবাসী কিছু যুবকের

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী নতুন বাস ষ্টান্ডে বিক্ষোভ আদিবাসী কিছু যুবকের, জানা যায়, বুধবার সকাল দশটা নাগাদ মালদা বুলবুলচন্ডী রুটের সমস্ত অটো আটকে রেখে বিক্ষোভ দেখায় আদিবাসী কিছু যুবক। তাদের দাবি গতকাল আদিবাসীর এক সভা ছিলো গাজোলে, সেখানে যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করা হয় সেই অটো নিয়ে যায় গাজোল কিন্তু … Read more

বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিক্ষোভ ও জুতো দেখালো তৃণমূল সমর্থকরা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিজেপিতে যোগ দিয়ে মালদায় আসতেই মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল কে ঘিরে বিক্ষোভ, জুতো দেখালে তৃণমূল সমর্থকরা। বুধবার দুপুরে বিজেপিতে যোগ দিয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল মানিকচকে পরিবর্তন যাত্রায় অংশ নেয়। অমৃতি থেকে মানিকচক পর্যন্ত বাইক রেলি করা হয়। বাইক রেলি চলাকালিন তাকে জুতো দেখান তৃণমূল … Read more

বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    ঝালঝালিয়া দেশবন্ধু পাড়ায় এলাকায় সাতসকালে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে আতঙ্কিত হয় তৎক্ষণাৎ দমকল এবং ইলেকট্রিক সাপ্লাই ফোন করে। সাথে সাথেই ছুটে আসে ইলেকট্রিক সাপ্লাই এর কর্মরত কর্মীরা এবং দমকলের একটি ইঞ্জিন। প্রথমে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। … Read more

বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়ির শোয়ার ঘর থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ     বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়ির শোয়ার ঘর থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার বিনোদপুর এলাকায়। মৃতদেহ উদ্ধার করে গ্রামীণ পুলিশ প্রথমে মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানায় তারপর মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় … Read more

জাতীয় পতাকা উল্টো করে নারী দিবস পালন তোলপাড় সোশ্যাল মিডিয়া

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    জাতীয় পতাকা উল্টো করে নারী দিবস পালন তোলপাড় সোশ্যাল মিডিয়া। আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের সামনে মহিলা তৃণমূলের উদ্যোগে মহিলা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল মিডিয়ায় এই ভিডিও তে দেখা যাচ্ছে মহিলা তৃণমূলের উদ্যোগে মহিলা দিবস এক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে জাতীয় … Read more

বিবেকানন্দ কারো একার নয় ৷ সবাই আসতে পারেন, সবাই মাল্যদান করতে পারেনঃ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের বার্নপুরে প্রচার করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ পদযাত্রা করেন। খেলা হবে, গান ও স্লোগানের মাধ্যমে এই পদযাত্রা করা হয়েছে। এদিনের পদযাত্রা বার্নপুর স্টেশন রোড থেকে শুরু হয়ে বারী ময়দান হয়ে ত্রিবেণী মোড়ের সম্প্রীতি ভবনে গিয়ে শেষ হয়। সেখানে তৃণমূলের একটি কর্মী … Read more

কালি মন্দিরে পূজো দিয়ে প্রথম নির্বাচনী প্রচারে বিধান উপাধ্যায়

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বারাবনির পানুড়িয়া কালি মন্দিরে পূজো দিয়ে আজ প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেসের তৃতীয় বারের জন্য প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হাটতলা থেকে শুরু করে পানুড়িয়া পঞ্চায়েত পর্যন্ত নির্বাচনী প্রচার করেন। তার পাশাপাশি এদিন পানুড়িয়ার একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা করেন সেই কর্মীসভায় পানু ড়িয়া … Read more

বিজেপি কর্মী কে লক্ষ্য করে গুলি

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিজেপি কর্মী কে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ বিজেপি কর্মী উদয় মন্ডল। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার শ্রীপুর মদন পুর গ্রামে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজনীতির কোন যোগ নেই দাবি তৃণমূল নেতৃত্বের।

প্রাক্তন বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস এর ছবিতে কালি

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ    দিব্যেন্দু বিশ্বাস বসিরহাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের। এবারের নির্বাচনে তার নাম ঘোষণা না করায় সরাসরি ফুটবলার তথা প্রাক্তন বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস যোগ দিলেন বিজেপিতে। তখনই বসিরহাটের সাধারণ মানুষ দিব্যেন্দু বিশ্বাসের দলবদল কে খুব একটি ভালো চোখে নেননি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বসিরহাটের উপরে টাঙ্গানো দিব্যেন্দু … Read more

তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপি কর্মীদের সাথে পুলিশি ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে বার্নপুরের বারীময়দান এলাকায়

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপি কর্মীদের সাথে পুলিশি ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে বার্নপুরের বারীময়দান এলাকায়। মঙ্গলবার সকালে বার্নপুরের বারীময়দান মোড়ে বিবেকানন্দের মূর্তির পাদদেশে শিবরাত্রি পালনের উপলক্ষ্যে এক বৈঠকের আয়োজন করে বিজেপির কর্মী সমর্থকেরা। তবে সায়নী ঘোষের এদিন বারীময়দানে পুজো দেওয়ার পাশাপাশি বিবেকানন্দের মূর্তিতে … Read more

পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজ্যে বিধান সভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা। এই বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে কমাণ্ড্যান্ট চন্দ্র মোহন মিশ্রা জানিয়েছেন , যেহেতু আসানসোল ডিভিশন রাজ্যের সীমান্তবর্তী এলাকা ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া। তাই নানান বেআইনি জিনিস রাজ্যে প্রবেশের সম্ভাবনা থেকে যায় ৷ নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিতে … Read more