রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ করে দেওয়ার প্রতিবাদে ব্যাংক ধর্মঘট

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ করে দেওয়ার প্রতিবাদে সোমবার এবং মঙ্গলবার দুইদিন ধর্মঘটে সামিল হলেন ব্যাংক কর্মীরা। সোমবার সকাল থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা সদর শাখায় বিক্ষোভ দেখান ব্যাংক কর্মীরা। কর্মীরা জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ করে দেওয়ার প্রতিবাদে তাদের এই ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘটের তাদের মাইনা কাটা যাবে তা সত্ত্বেও … Read more

৬৬ তম লীলা সংকীর্তন শুরু হল

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ  ভগবত পাঠ এবং অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৬৬ তম লীলা সংকীর্তন শুরু হল ইংরেজবাজার ব্লকের মহদীপুর অঞ্চলের শনিবাড়ি হাট এলাকায়। রবিবার রাত্রে এই অধিবাস এবং ভগবত পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মেয়ে তথা বিশিষ্ট সমাজসেবী লিপিকা বর্মন ঘোষ ও কৃষ্ণা সুতার সহ মন্দির কমিটির সদস্যরা। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, … Read more

” মিলে মিশে আছে ওরা আত্মীয় যেন “

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন “মিলে মিশে আছে ওরা আত্মীয় যেন” রায়পুর থানাগোড়া বাজারে।

মাল্যদান করে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ  সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি ও প্রয়াত অধ্যক্ষ কৃষ্ণানন্দ জি মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করে ভোট প্রচারে বেরোলেন রায়পুর ২৫০ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু সাথে ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তারাশঙ্কর মহাপাত্র বিবেকানন্দ মিশনর সভাপতি ডাঃ অরুন ভট্টাচার্য প্রমুখ।

আসানসোলে এসে পৌঁছাল সংযুক্ত কিষাণ মোর্চার মহা পঞ্চায়েত

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  রবিবার বিকালে সিঙ্গুরের পরে আসানসোলে এসে পৌঁছাল সংযুক্ত কিষাণ মোর্চার মহা পঞ্চায়েত। রবিবার আসানসোল এইচ এলজি মোড় সংলগ্ন মাঠে বিশাল এক সভা করেন সংযুক্ত কিষাণ মোর্চার কর্তারা। সেখানে শিল্পাঞ্চলের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এদিন কালো কৃষি বিলের বিরোধিতা করে কেন্দ্রের শাসক দলকে ভোট না দেয়ার আবেদন জানানো হয়। মঞ্চে উপস্থিত বেশির … Read more

TMC র মহা মিছিল

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বরাকর বাস স্ট্যান্ড থেকে বরাকর রেলওয়ে স্টেশন পর্যন্ত TMC র মহা মিছিল, উপস্থিত প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার তিন বারের জয়ী বিধায়ক এবং চতুর্থ বারের TMC প্রর্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সমর্থনে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে রবিবারে এক মহা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি কুলটি বিধানসভার বরাকর বাস … Read more

আসানসোল দক্ষিণ এর সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    আসানসোল দক্ষিণ বিধানসভা বল্লভপুর অঞ্চলে প্রচারে প্রার্থী। বল্লভপুরের মাটি সুকুমার ব্যানার্জির রক্তবিধৌত মাটি। এই মাটিতে সুকুমার ব্যানার্জির ঐতিহাসিক আন্দোলনের ঐতিহ্য। প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণ এর সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষ। লাল পতাকা নিয়ে দলীয় কর্মীরা হাজির ছিলেন। এদিন কর্মীদের উৎসাহ দেখে উদ্দীপ্ত হয়ে তিনি বলেন, বিজেপি ও তৃণমূল … Read more

ভোট এর প্রচার

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইনঃ  হুগলীর ডানকুনির একটি খেলার মাঠে দেওয়াল লিখন ও ব্যানার এ প্রার্থীদের প্রচার।

ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ ভোট প্রচারে রায়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত এলাকার বারপায়া, হামারগোড়া গ্রামে। সাথে রয়েছেন ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণকুমার গরাই সহ তৃণমূল কর্মীরা।

আগামী ১৬ ই মার্চ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে আসছেন রায়পুরের সবুজ সংঘ ফুটবল মাঠে

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ জঙ্গলমহলের রায়পুর বিধানসভার নির্বাচন আগামী ২৭ শে মার্চ। প্রার্থীরা ভোটারদের দরজায় দরজায় কড়া নাড়ছেন। সময় নেই খাওয়া ঘুমানোর। তারই মাঝে আগামী ১৬ ই মার্চ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে আসছেন রায়পুরের সবুজ সংঘ ফুটবল মাঠে। তার প্রস্তুতি চলছে জোর কদমে, মঞ্চ তৈরী থেকে হেলিপ্যাড তৈরীর কাজ। ব্লকের তৃণমূল … Read more

আট লক্ষ টাকার ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের এক ছাত্রী

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আট লক্ষ টাকার ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩৪নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হ্যান্টাকালী মোড় এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়শো গ্রাম অত্যাধুনিক ব্রাউন সুগার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতের নাম আকিনুর খাতুন (২১)। বাড়ি কালিয়াচক … Read more

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিনেমা গৃহ

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ দিনাজপুরঃ  অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কল্যাণী টকিজ নামে একটি সিনেমা গৃহ। দুপুর নাগাদ সিনেমা চলাকালীন হঠাতই জেনেটার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। ঘটনায় আতঙ্ক ছড়ায় সিনেমা হল চত্বরে। কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ এর বাইরে বের করে আনা হয়। চটজলদি আগুন … Read more