মহানন্দা রেল ব্রিজের ধারে ছিন্নভিন্ন অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ কাপড়ের দোকানের কর্মচারীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হলো পুরাতন মালদার একটি এলাকার রেল লাইনের ধার থেকে। বুধবার সকালে কাজে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরে নি ওই ব্যক্তি। এরপরই বৃহস্পতিবার সকালেই পুরাতন মালদা থানার মহানন্দা রেল ব্রিজের ধারে ছিন্নভিন্ন অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের সাথে থাকা সাইকেল এবং খাবারের টিফিন … Read more

মালদার হরিশ্চন্দ্রপুরে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদহের হরিশ্চন্দ্রপুরে একটি আম বাগান থেকে বৃহস্পতিবার সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামের একটি আম বাগানে চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর … Read more

পাওনা টাকা চাইতে গিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী কে ঘুসি, অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ  পাওনা টাকা চাইতে গিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মী কে ঘুসি মেরে বাম চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বামন গোলা থানার কলোনি গঙ্গাপ্রসাদ এলাকায়। আক্রান্ত ওই টিএমসি কর্মীর নাম কৃষ্ণ পাইক, তার বাড়ি ওই এলাকায়। আক্রান্ত অবস্থায় বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কংগ্রেস … Read more

ফুলবাড়িয়া গ্রামে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  সালানপুর ব্লকের ফুলবাড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত ফুলবাড়িয়া সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন তিনি, ফুলবাড়িয়া গ্রামের দুর্গা মন্দিরে প্রণাম করে পাঁয়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করলেন। ফুলবাড়িয়া গ্রামের এক মহিলা জানান, যখন ডাকি তখন পাই বারাবনিতে পুনরায় বিধান উপাধ্যায়কে চাই। কারণ একটাই উন্নয়নতো … Read more

জোট প্রার্থী মিলন মান্ডি ভোট প্রচারে

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ  রায়পুর বিধানসভার কংগ্রেস, বামফ্রন্ট সমর্থিত আই এস এফ এর জোট প্রার্থী মিলন মান্ডি ভোট প্রচারে ফুলকুসমা এলাকার ঢেকো গ্রামে। সঙ্গে রয়েছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।

তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে রানিবাঁধ বিরসা বাজারে ভোট প্রচারে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   বুধবার বিকাল  সাড়ে তিনটে নাগাদ বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে রানিবাঁধ বিরসা বাজারে ভোট প্রচারে জনসভা করলেন বীরভূমের জেলা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের মানুষকে তুমি মিথ্যা কথা বলে ঠকিয়েছ। মানুষের জন্য তোমার মায়া দয়া নেই। তুমি ভারতের সম্পদ বিক্রি করেছ। তুমি যা করেছ … Read more

প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    আসানসোল দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনা আসানসোল উত্তরের রানিগঞ্জ এগরা এলাকায়। জানা গেছে, বুধবার সন্ধা নাগাদ এগরা অঞ্চলে প্রচার করছিলেন সায়নী ঘোষ। সে সময় কয়েকজন যুবক যুবতী এসে সায়নীকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঘটনাক কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ প্রসঙ্গে … Read more

মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার করলো পুলিশ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা সংশোধনাগারে। ঘটনার খবর পেয়ে বামনগোলা থানা এলাকা থেকে জেলা সংশোধনাগারে এসে পৌঁছায় মৃত বিচারাধীন বন্দীর পরিবার। মৃতের স্ত্রী’র অভিযোগ, তার স্বামীকে মারধর করার ফলেই মৃত্যু হয়েছে। যদিও এব্যাপারে … Read more

আসানসোল উত্তরে আই এস এফ এর প্রার্থীকে মানছি নাঃ প্রেসিডেন্ট সাহ আলম

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল ২৮১ নম্বর বিধানসভা, আসানসোল উত্তরে আই এস এফ এর প্রার্থীকে মানছি না। আমরা জাতীয় কংগ্রেস আলাদা প্রার্থী হিসেবে মুনিরবেগ কে নমিনেশন জমা দেওয়াব। একথা জানালেন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট সাহ আলম। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। এদিন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসর পক্ষ থেকে জানানো হয়, আই এস … Read more

গত পাঁচ মাস ধরে বকেয়া থাকা বেতনের দাবিতে আসানসোলে সিএমপিডিআই অফিসের সামনে বিক্ষোভ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  গত পাঁচ মাস ধরে বকেয়া থাকা বেতনের দাবিতে চুক্তির ভিত্তিতে কর্মরত কর্মীরা বুধবার আসানসোলে সিএমপিডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান। তারা একটি প্রতিবাদ সমাবেশও করেন। বিক্ষোভকারীরা বলেন, আমাদের বেতন বকেয়া রয়েছে গত পাঁচ মাস ধরে। সেই দাবিতে টানা বিক্ষোভ আন্দোলন চালানোর পরেও আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা এদিন বাধ্য হয়ে সিএমপিডিআইয়ের … Read more

এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ দিনে দুপুরে ছিনতাই। আসানসোল কুলটি থানার বরাকরে এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সুত্রে ও ব্যবসায়ীর কাছ থেকে জানা গেছে, সন্দীপ আগারওয়াল তার কর্মচারীর মারফত ৬ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা করতে পাঠিয়েছিল। সেই সময় রাস্তায় তার কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় … Read more

যৌথভাবে সাংবাদিক বৈঠক করলো কংগ্রেস এবং বামফ্রন্ট

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ  মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করলো কংগ্রেস এবং বামফ্রন্ট। এদিনেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা সভাপতি আবু হাশেম খান চৌধুরী এবং বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা জেলার ১২ টি আসনে যৌথভাবে প্রচার করছেন তারা। ইতিমধ্যে … Read more