কোভিড-১৯ সংক্রান্ত ইন্দো-মার্কিন ভার্চ্যুয়াল নেটওয়ার্কের জন্য পুরস্কার ঘোষণা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের সমন্বয়ে গঠিত আটটি বিপক্ষীয় দল কোভিড-১৯-এর মাধ্যমে রোগ-জীবাণু এবং রোগ নির্মূল করার ক্ষেত্রে আধুনিক গবেষণার দরুণ ইন্দো-মার্কিন ভার্চ্যুয়াল নেটওয়ার্ক পুরস্কার পেয়েছে। এই দলগুলি গবেষণার ক্ষেত্রে যে সমস্ত বিষয় অনুসরণ করবে তার মধ্যে রয়েছে অ্যান্টি-ভাইরাল কোটিং, রোগ শনাক্তকরণ প্রক্রিয়া, বিপরীত জেনেটিক্স কৌশল এবং ড্রাগ সংক্রান্ত বিশ্লেষণ তথা মূল্যায়ন। ইন্দো-ইউএস সায়েন্স অ্যান্ড … Read more

রানীগঞ্জের কুনুস্তোড়ি এরিয়ার বাঁশরা কোলিয়ারি তে ডুলি আছেরে আহত হল ১১ জন খনি কর্মী

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের কুনুস্তোড়ি এরিয়ার বাঁশরা কোলিয়ারি তে ডুলি আছেরে আহত হল ১১ জন খনি কর্মী। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রায় ২৫ – ৩০ ফুট উচ্চতা থেকে ওই ডুলি আছড়ে পড়ে বলে জানা যায়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সেকেন্ড শিফট এর কাজে যোগ দেওয়ার সময় ঘটে এই ঘটনা। … Read more

তিনদিন ধরে নেই বিদ্যুৎ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই। স্থানীয়দের অভিযোগ আসানসোল পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে একটি বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে গিয়ে এই বিপত্তি। যার জেরে তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাস কিছু এলাকায়। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ২ ঘন্টা ধরে চলে বিক্ষোভ। ইলেকট্রিক অফিস কে জানিও ঠিক … Read more

বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জির নামে মামলা করল আসানসোলের জামুরিয়া থানার পুলিশ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জির নামে মামলা করল আসানসোলের জামুরিয়া থানার পুলিশ। আসানসোলের জামুড়িয়া তে গতকাল এক সভা করে বিজেপির আসানসোল জেলা কমিটি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি পুলিশকে হুমকি দেয়। পুলিশকে জুতো চাটা বার কথা বলে। অনুমতি ছাড়া করে সভা। করোনা আবহাওয়া যখন বেড়ে চলেছে সেই … Read more

বৃদ্ধ বাবা কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ বাবা কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার যদুপুর এলাকায়। মঙ্গলবার বৃদ্ধ বাবা ছেলের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সম্পূর্ণ ঘটনাটির তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় ইংরেজবাজার থানার যদুপুর এলাকার প্রভু রাম মন্ডল ৭৫ বছরের বৃদ্ধ ও তার … Read more

নারী সুরক্ষার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের নামল অখিল ভারতীয় বিদ্যার্থী

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ নারী সুরক্ষার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইংলিশ বাজার নগর ইউনিটের কর্মীরা। এই মর্মে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরীর হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে কমল ঘোষ বলেন, ‘সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন কর্মসূচির ব্যবস্থা করেছিলাম’। তাদের … Read more

করোনা পরিস্থিতিতে কাজ হারালো মনসা গানের শিল্পীরা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনা পরিস্থিতিতে কাজ হারালো মনসা গানের শিল্পীরা। মনোসা পূজার সাথে মনসা গান মালদার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছরই মনসা পূজো উপলক্ষে ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস ধরে চলে মনসা গানের পালা। শিল্পীরা অভিনয়, গান এবং সংলাপের মাধ্যমে মনসা মঙ্গল কাব্য গ্রন্থের ঘটনা উপস্থাপনা করে। এই নিয়ম বহুদিন ধরে চলে এসেছে মালদায়। … Read more

স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আজ ১৮ই আগস্ট ২০২০, বিগত বছরের মতো এ বছরও গয়েশপুর নেতাজী সংঘের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হল, পতাকা উত্তোলন করলেন নেতাজী সংঘের সভাপতি ও এলাকার বরিষ্ঠ নাগরিক শ্রী কল্যান কুমার ভট্টাচার্য এবং সহ … Read more

” কৃষ্ণকলি আমি তারেই বলি… “

সুমন পাল, খবরইন্ডিয়াঅনলাইনঃ ” কৃষ্ণকলি আমি তারেই বলি… ” বর্ষার কালো মেঘ আকাশ জুড়ে, যতো দূর চোখ যায় সবুজ আর সবুজ। বাংলার এই রূপেই তো পাগল হয় কবি। লেখা হয় কত গান ও কবিতা। সহযোগিতায় SS ( SHUTTER SPEED )।

স্বচ্ছ মহোৎসবে প্রধানমন্ত্রী ২০২০ স্বচ্ছ সর্বেক্ষণের ফলাফল ঘোষণা করবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ২৮ দিনের মধ্যে শহরাঞ্চলের স্বচ্ছতার সমীক্ষার পঞ্চম পর্বের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ২০শে আগস্ট বেলা ১১টার সময় ২০২০ স্বচ্ছ সর্বেক্ষণের ফলাফল ঘোষণা করবেন। দেশজুড়ে বার্ষিক স্বচ্ছতা সমীক্ষার এটি পঞ্চম পর্ব। ‘স্বচ্ছ মহোৎসব’ প্রকল্পে দেশের শ্রেষ্ঠ শহর ও রাজ্যগুলিকে মোট ১২৯টি পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন-নগর প্রকল্পের আওতায় … Read more

প্রেস বিজ্ঞপ্তি

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি নিম্নলিখিত নিয়োগ এবং বদলির সিদ্ধান্ত নিয়েছেন :- ১. গোয়ার রাজ্যপাল শ্রী সত্যপাল মালিককে বদলি করে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২. মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়াড়ীকে গোয়ার রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। উপরোক্ত নিয়োগগুলি সংশ্লিষ্ট ব্যক্তিরা যেদিন থেকে তাঁদের দপ্তরে যাবেন সেদিন থেকে কার্যকর হবে। সূত্র – পিআইবি।

নমুনা পরীক্ষায় ভারতে এক নতুন রেকর্ড – একদিনেই প্রায় ৯ লক্ষ নমুনা পরীক্ষা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ একদিনেই রেকর্ড সর্বাধিক আরোগ্য লাভের সংখ্যা ৫৭ হাজার ৫৮৪; আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। দৈনিক-ভিত্তিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ক্ষেত্রে ভারত নতুন রেকর্ড গড়েছে। এ যাবৎ একদিনে প্রায় ৯ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪ হয়েছে। ব্যাপক হারে নমুনা … Read more