সিএসএমটি রেল স্টেশনের পুনরুন্নয়ন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল স্টেশনের সরকারি-বেসরকারী অংশীদারিত্বে পুনরুন্নয়নের প্রস্তাবটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাপ্রেইজাল কমিটি নীতিগতভাবে অনুমোদন করেছিল। আইআরএসডিসি এই সরকারি-বেসরকারী অংশীদারিত্বের উদ্যোগের জন্য রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন (যোগ্যতার জন্য অনুরোধ) ২০শে আগস্ট আহ্বান করেছিল। এ সংক্রান্ত বিস্তারিত নথি http://irsdc.enivida.com/ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এই প্রকল্পের প্রাক নিলামের বৈঠকটি ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। … Read more

অরুণ জেটলীর প্রথম প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী তাঁকে স্মরণ করেছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অরুণ জেটলির প্রথম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করেছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গত বছর, আজকের এই দিনেই আমরা অরুণ জেটলীকে হারিয়েছিলাম। আমি আমার বন্ধুর অভাব খুব অনুভব করি। অরুনজি সারা জীবন ধরে দেশের সেবা করেছিলেন। তাঁর কৌতুকবোধ, বুদ্ধিমত্তা, আইনের বিষয়ে জ্ঞান এবং চমৎকার স্বভাব চিরস্মরনীয় হয়ে থাকবে।“ … Read more

বৃহৎ নক্ষত্র গঠনের পিছনে ক্ষুদ্র ছায়াপথের ক্ষয়ের রহস্যের কারণ খুঁজে বের করেছেন অ্যারিজ-এর জ্যোর্তিবিজ্ঞানীরা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আমাদের নিজস্ব ছায়াপথ আকাশগঙ্গার থেকেও এই বিশ্ব ব্রহ্মান্ডে আরও ছোট ছোট ছায়াপথ রয়েছে। এই ছোট ছোট ছায়াপথগুলি অত্যন্ত ধীরে ধীরে নক্ষত্র গঠনের দিকে এগিয়ে যায়। কোন কোন ক্ষুদ্র ছায়াপথ তাদের থেকে ১০-১০০ গুন বড় নতুন নক্ষত্র তৈরি করে। এগুলি গঠিত হতে কোটি কোটি বছর লেগে যায়। বিজ্ঞানীরা ভারতের ২টি টেলিস্কোপ দিয়ে এই ছায়াপথগুলির … Read more

প্রতিনিয়ত নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির ফলে দেশে ৩.৬ কোটির কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রতি ১০ লক্ষ জনের হিসেবে নমুনা পরীক্ষার পরিমাণ ২৬,০১৬টি। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংক্রমিতদের দ্রুত চিহ্নিত করতে প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরফলে সংক্রিমতদের শনাক্ত করে তাঁদের নিভৃতাবাসে পাঠানো যাচ্ছে। যাঁদের চিকিৎসার প্রয়োজন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ কারণে দেশে আরোগ্য লাভের হার বাড়ছে এবং সংক্রমিতদের মৃত্যুর … Read more

চিনি শিল্পের উন্নতিতে বাড়তি আখ ইথানল উৎপাদনে ব্যবহার করা হবে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ চিনি শিল্পের উন্নতির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরফলে চিনি কলের মালিকরা সঠিক সময়ে আখ চাষিদের তাদের প্রাপ্য অর্থ মেটাতে পারছেন। বাড়তি চিনি এবং আখ নিয়ে কি করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনাচিন্তা চলছে। ইথানল হল আখ থেকে উৎপাদিত একটি পরিবেশ বান্ধব জ্বালানী যা পেট্রোলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এরফলে দেশে … Read more

দেশে এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমিত সুস্থ౼৬৩ হাজারের বেশী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ মোট ২২ লক্ষের বেশী সংক্রমিত কোভিড মুক্ত সংক্রমিত চিকিৎসাধীনের থেকে ১৫ লক্ষ বেশী সুস্থ। দেশে একদিনে ১০লক্ষ ২৩ হাজার নমুনা পরীক্ষার পাশাপাশি আরেকটি রেকর্ড তৈরি হল। গত চব্বিশ ঘন্টায় ৬৩,৬৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে হাসপাতাল থেকে যারা ছাড়া পেয়েছেন, এবং হাল্কা থেকে মাঝারি মাত্রার সংক্রমিতদের নিভৃতাবাস থেকে বের হওয়ার মোট হার … Read more

কোভিড-১৯ এর মহামারীর মোকাবিলায় দেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পার হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ দৈনিক ১০ লক্ষের বেশী নমুনা পরীক্ষা করা হচ্ছে। কোভিড সংক্রমণের নমুনা পরীক্ষার জন্য দৈনিক ১০ লক্ষ নমুনা পরীক্ষার যে সঙ্কল্প গ্রহণ করা হয়েছে, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। ভারত কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই-এ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। কেন্দ্রের নির্দিষ্ট সমন্বিত উদ্যোগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যুক্ত হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ১০,২৩,৮৩৬টি … Read more

গণেশ চতুর্থী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গণেশ চতুর্থীর পবিত্র উৎসবে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি আসুক এই প্রার্থনা করেছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মৌরিয়া! গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসবে শুভেচ্ছা জানাই। ভগবান গণেশের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। সর্বত্র আনন্দ ও … Read more

প্রায় ৩ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক বিজেপি গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় ৩ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহর এলাকায় বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আশা কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে … Read more

গণেশ চতুর্থীর পুজো

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ নব ব্যারাকপুরে সাংবাদিক পূর্ণেন্দু ও পৃথা চক্রবর্তীর বাড়িতে শুভ গণেশ চতুর্থী পুজো। গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান গণেশের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি আসুক”।

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার অন্তর্গত বাঙালচক গ্রামে। শুক্রবার বিকেলে এই এলাকার কালিন্দী নদীতে ভাসমান অবস্থায় দেহটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে হাত লাগায়। দীর্ঘ চেষ্টায় নদী থেকে দেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। স্থানীয়রা জানান,দেহটি দড়ি … Read more