সোনার আভা…

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইনঃ  সন্ধ্যার সময় গঙ্গা ও সূর্যের দৃশ্য।

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার রপ্তানীর সম্ভাবনার বিকাশ নিয়ে এপিএডিএ , এনএসআইসির সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   যে সব অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ সংস্থাগুলি কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে জড়িত, তাদের সম্ভাবনাকে আরও বাড়াতে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (এনএসআইসি), কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিএডিএ)সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এই সমঝোতা পত্র অনুসারে এপিএডিএ-এর নিবন্ধীকৃত সংস্থাগুলি এনএসআইসি-র সমস্ত প্রকল্পে সহায়তা পাবে । … Read more

রাষ্ট্রপতির কাছে চারটি দেশের রাষ্ট্রদূতের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় পত্র প্রদান

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ চারটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয় পত্র গ্রহণ করেছেন। এই চারটি দেশ হল ফিজি, ডোমিনিকান রিপাবলিক , আফগানিস্তান এবং গিয়ানা। এক ভার্চুয়াল অনুষ্ঠানে যারা রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয় পত্র জমা দিলেন, তাঁরা হলেনঃ- ১। ফিজির রাষ্ট্রদূত শ্রী কমলেশ শশী প্রকাশ। ২। ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রদূত মিস্টার ডেভিড ইমানুয়েল পুইগ বুচেল। ৩। … Read more

খড়গপুর আইআইটি ও ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় ভারত-ব্রিটেন দ্বৈত ডক্টরাল কর্মসূচির সূচনা করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   খড়গপুর আইআইটি ও ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় ভারত-ব্রিটেন দ্বৈত পিএইচডি কর্মসূচির সূচনা করেছে। দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে আরেকটি পালক সংযোজিত হল। এর ফলে গবেষণা ক্ষেত্রে এই দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। ম্যাঞ্চেস্টার এবং খড়গপুর দুটি জায়গাতেই পরিবেশ ভূ-রসায়ন, জৈব উপাদান ও চতুর্থ পর্যায়ের শিল্পের মতো বিভিন্ন বিষয়ে কাজ চালানো হবে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াও … Read more

মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হয়রানীর বিরুদ্ধে সুরক্ষা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  সরকার ২০১৩ সালে “কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানী (প্রতিরোধ, নিবারণ ও অভিযোগ নিষ্পত্তি) আইন“ কার্যকর করে। এই আইনের মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ, নিবারণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির সংস্থান রয়েছে। বয়স, কাজের ধারা এবং পদ নির্বিশেষে সমস্ত মহিলাদের সুরক্ষার জন্য এই আইন প্রযোজ্য। এই আইনের মাধ্যমে সরকারি বা বেসরকারি ౼সমস্ত কর্মক্ষেত্রে নিয়োগকর্তারা … Read more

প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তালিকায় ঠাঁই পেলেন মুকুল রায়, রুদ্রনীল ঘোষ, পার্নোর মতো তারকা প্রার্থী। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু লড়বেন বীজপুর কেন্দ্রে। তৃণমূল ছেড়ে আসা জিতেন্দ্র তিওয়ারি লড়বেন সেই পাণ্ডবেশ্বরেই। তৃণমূল ছেড়ে আসা সব্যসাচী দত্ত লড়বেন বিধাননগর কেন্দ্রে। শমীক ভট্টাচার্য লড়বেন রাজারহাট গোপালপুরে। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়, বরাহনগরে পার্নোমিত্রা,পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি, ভবানীপুরে … Read more

নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল তৃতীয় পক্ষকে দিয়ে ৮১৫টি সেতু/আরওবি/এফওবি স্বাস্থ্য খতিয়ে দেখেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  সারা দেশে ভারতীয় রেল নেটওয়ার্কে দেড় লক্ষেরও বেশি সেতু রয়েছে। এছাড়াও, রেল লাইন পারাপারে সাধারণ মানুষের সুবিধার্থে ৩ হাজার ৪০০টি রেলওভার ব্রিজ (আরওবি) তৈরি করা হয়েছে। পথচারী/যাত্রীদের সুবিধার্থে ৩ হাজার ৭০০-রও বেশি ফুটওভার ব্রিজ বা এফওবি রয়েছে। ভারতীয় রেল তাঁর সুবিস্তৃত রেল নেটওয়ার্কে যে অসংখ্য সেতু, আরওবি, এফওবি রয়েছে – সেগুলির রক্ষণা-বেক্ষণ ও … Read more

বস্ত্র সামগ্রীর প্রসারে কর্মসূচি

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    ২০২১-২২ কেন্দ্রীয় বাজেটে মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক গড়ে তুলতে একটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়। আগামী তিন বছরে এ ধরনের ৭টি মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। এর ফলে, ভারতীয় বস্ত্র শিল্প আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি প্রতিযোগিতাসম্পন্ন হয়ে উঠবে, বিপুল লগ্নি টানতে সক্ষম হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এমনকি, রপ্তানি ক্ষেত্রেও ভারত … Read more

মাস্ক ব্যবহার ছাড়া মেট্রোয় উঠতে দেওয়া হবে না

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    দেশে কোভিড-১৯ আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কিনা, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন। মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক ব্যবহার ছাড়া স্টেশন চত্বরে কোনও যাত্রীকে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। মেট্রো সুরক্ষা বাহিনী বা রেল সুরক্ষা বাহিনী মাস্ক ব্যবহার করছেন না, এমন কোনও ব্যক্তিকে যাত্রায় অনুমতি … Read more

খেলো ইন্ডিয়া উদ্যোগের আওতায় উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ সারা দেশে প্রশিক্ষণের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে : কিরেণ রিজিজু

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ নির্দিষ্ট একটি খেলার প্রসার ও তার জনপ্রিয়তা বাড়িয়ে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া সংগঠনের। জাতীয় স্তরে ফুটবলের প্রসার ও উন্নয়নের দায়িত্ব পালন করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। এআইএফএফ – এর নীতি অনুসারে, বিভিন্ন ফুটবল দলে বিদেশী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং সারা বিশ্বে একই পদ্ধতি অনুসরণ করা হয়। অবশ্য, সম্প্রতি আইলীগ … Read more

ছবির খোঁজে

সৌমিত্র মৌলিক, খবরইন্ডিয়াঅনলাইনঃ   সন্ধানী চোখে ছবি খুঁজছেন।

সারা দেশে ২৩ কোটিরও বেশি কোভিড নমুনা পরীক্ষা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ৩.৭ কোটিরও বেশি টিকাকরণ দেশে গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে আজ পর্যন্ত ২৩ কোটি ৩ লক্ষ ১৩ হাজার ১৬৩টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে জাতীয় স্তরে আক্রান্তের হার ৫ শতাংশের নীচে রয়েছে। আজ এই হার দাঁড়িয়েছে ৪.৯৮ শতাংশে। ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় দৈনিক নমুনা পরীক্ষার হার … Read more