Ukraine-Russia War: রাশিয়ার বিরুদ্ধে, তিন হাজার আমেরিকান লড়ছে

  ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে প্রায় ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবী। রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে যান স্বেচ্ছাসেবক। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এই তথ্য জানান বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কয়েকদিন আগে, … Read more

রাশিয়ার হামলার ১০ দিন, ইউক্রেনে

 গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু`পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো। রাশিয়ার সেনাদের ক্রমাগত গোলাবর্ষণে ইউক্রেনের বিভিন্ন শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের … Read more

তিন বোনকে বিয়ে করলেন একজন!

 ভালোবাসার মানুষকে কেউ কখনো ভাগাভাগি করতে চায় না। কিন্তু কঙ্গোর এক পরিবারের তিন বোন সেই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন এক পাত্রকেই, তাও আবার ভালোবাসার টানে। নাইজেরীয় সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের বরাতে শনিবার (৫ মার্চ) জিও নিউজ জানিয়েছে, একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। এমন ঘটনা ঘটিয়ে রীতিমতো ‘টক অব দ্য টাউন’-এ … Read more

Singapore: সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে, নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে

সিঙ্গাপুর জানিয়েছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। শনিবার বিবিসির খবরে বলা হয়, দেশটির জন্য এটি এক বিরল পদক্ষেপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা … Read more

Russian Attack: রুশ হামলা, স্কুল ও আবাসিক ভবনে, নিহত ৩৩

ফরাসি বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) শুক্রবারের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে স্কুল আর বহুতল আবাসিক ভবনে হামলা চালায় রুশ বাহিনী। চেরহিনিভ শহরের ডেপুটি মেয়র রেজিনা গুসাক জানান, শহরে রুশ বাহিনী বোমা হামলা শুরু করেছে। রুশ হামলাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। চেরনিহিভের গর্ভনর … Read more

আন্তর্জাতিক অপরাধ আদালত খতিয়ে দেখবে, ইউক্রেন – রাশিয়া

দ্বিতীয় দিনের মতো তীব্র লড়াই চলছে রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এখন পর্যন্ত রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আহত হয়েছেন ৩১৬ জন সৈন্য। সাধারণ মানুষদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের। এমন অবস্থায় রাশিয়ার যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখবে আন্তর্জাতিক … Read more

বিশ্বশক্তিগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে, লড়ছি একাই, ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ছেন বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে। খবর বিবিসির। যুদ্ধ বন্ধ করার জন্য একটি ভিডিও বার্তায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওই ভিডিওতে তিনি বলেন, ‘কীভাবে বৈরিতার অবসান ঘটানো যায় এবং যুুদ্ধ বন্ধ করা যায়, এ নিয়ে আগে বা পরে … Read more

NATO: ন্যাটো প্রধান কি বললেন ? ইউক্রেনে রাশিয়ার হামলা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ হামলায় ‘অসংখ্য’ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। এক বিবৃতিতে স্টলটেনবার্গ বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’ স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম … Read more

বিধ্বস্ত দুই মার্কিন হেলিকপ্টার!

প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের উটাহ অঞ্চলে দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর সিএনএন। উটাহ ন্যাশনাল গার্ড জানিয়েছে, ‘এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে কোনো ক্রু মেম্বার এই ঘটনায় আহত হয়নি। সবাই নিরাপদে আছেন।’ নিয়মিত প্রশিক্ষণ অংশ নিয়েছিলো ব্লাক হক হেলিকপ্টার দুটি। দুর্ঘটনার ফলে হেলিকপ্টার দুটি আংশিক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে … Read more

‘জিনিয়াস’ বললেন ট্রাম্প, পুতিনকে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করে তাকে ‘জিনিয়াস’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি ক্ষমতায় থাকলে ‘জিনিয়াস’ পুতিন কিয়েভের জন্য হুমকি হতেন না। মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন তিনি। সেখানে ট্রাম্পকে ইউক্রেনের বিরুদ্ধে রুশ নেতা পুতিনের পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে … Read more

দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ, ভারতের শিক্ষার্থীদের

ইউক্রেনে অবস্থানরত সব ভারতীয় শিক্ষার্থীদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধ বেধে যাচ্ছে- এমন শঙ্কার মধ্যে এ নির্দেশনা জারি করা হয়। কিয়েভে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সাময়িকভাবে ইউক্রেন ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। … Read more

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩, ইরানে

ইরানের তাবরিজ অঞ্চলে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিমানের পাইলট ও একজন বেসামরিক নাগরিক। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ওই বেসামরিক নাগরিক পার্ক করা একটি গাড়িতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসুফি ইরানের রাষ্ট্রিয় সংবাদমাধ্যমকে বলেন, এফ-৫ মডেলের ওই যুদ্ধবিমানটি প্রশিক্ষণের … Read more