বিশ্ব ব্যাঘ্র দিবসের প্রাক্কালে নতুন গিনেস রেকর্ড জাতির উদ্দেশে উৎসর্গ করবেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ বিশ্ব ব্যাঘ্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর বিশ্বের বৃহত্তম ক্যামেরা ট্র্যাপ ভিত্তিক বন্য প্রাণ সমীক্ষার ওপর ভারতের ব্যাঘ্র গণনার নতুন গিনেস রেকর্ড জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষ্যে আগামীকাল নতুন দিল্লীর ন্যাশনাল মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে সরাসরি এই অনুষ্ঠানটি দেখা যাবে ইউটিউবের নিম্নলিখিত লিঙ্কের … Read more

ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রতিষ্ঠা দিবসে ভূ-বিজ্ঞান মন্ত্রকের ‘মৌসম’ মোবাইল অ্যাপের সূচনা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের ভারতীয় আবহাওয়া দপ্তর সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা জারির ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। আবহাওয়া দপ্তর এর জন্য ‘মৌসম’ মোবাইল অ্যাপটি চালু করেছে। এই মোবাইল অ্যাপ প্লে-স্টোর এবং অ্যাপ-স্টোর – দু’জায়গাতেই পাওয়া যাবে। অহেতুক প্রযুক্তিগত শব্দের ব্যবহার না করে, সহজ ভাষায় সর্বসাধারণের জন্য আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং পূর্বাভাস … Read more

ভারতীয় রেল ১০টি ব্রডগেজ লোকোমোটিভস বাংলাদেশের হাতে তুলে দিয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বাংলাদেশ রেল নেটওয়ার্ক ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ এক অনুষ্ঠানে বাংলাদেশের হাতে ১০টি ব্রডগেজ লোকোমোটিভস বা রেল ইঞ্জিন তুলে দিয়েছেন। রেল ইঞ্জিন হস্তান্তরের জন্য ভার্চ্যুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী শ্রী সুরেশ সি অঙ্গাদি, বাংলাদেশের … Read more

কোভিড-এর সময়ে আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলির স্বাস্থ্য পরিষেবা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কোভিড-১৯ মহামারীর সময়ে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে গ্রামাঞ্চলে আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার স্বাস্থ্যকেন্দ্রগুলি নিয়মিত কোভিড বহির্ভূত স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছে। কোভিড-১৯ মহামারীর সময়ে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনাতেও এই কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মহামারীর সময়ে অতিরিক্ত ১৩,৬৫৭টি এ ধরনের স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হয়েছে। ২৪শে জুলাই পর্যন্ত … Read more

রাফায়েল যুদ্ধ বিমানের ভারতের উদ্দেশ্যে যাত্রা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ফ্রান্সের মেরিন্যাকের ডাশোল অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রথম ৫টি রাফায়েল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে আজ সকালে রওনা দিয়েছে। এর মধ্যে তিনটি যুদ্ধ বিমান সিঙ্গল সিটার এবং দুটি টুইন সিটার। ভারতীয় বিমানবাহিনীর বিমান চালকরা সর্বাত্মক প্রশিক্ষণ নিয়ে এই বিমান চালাচ্ছেন। দুটি পর্যায়ে এই বিমানগুলি ভারতে এসে পৌঁছবে। প্রথম পর্বে আকাশে জ্বালানি … Read more

সিআরপিএফের ৮২তমপ্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিআরপিএফের ৮২তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ”সিআরপিএফের সদস্যদের বাহিনীর ৮২তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাই। এই বাহিনী নজরকাড়া কর্মকাণ্ড আমাদের দেশকে নিরাপদে রাখার বিষয়টিকে নিশ্চিত করেছে। যে সাহস ও পেশাদারীত্বের পরিচয় বাহিনীর সদস্যরা দিয়ে থাকেন, তা সকলের কাছে প্রশংসার যোগ্য। আগামী দিনে … Read more

করোনায় ভারতে মৃত্যু হার ধারাবাহিকভাবে কমছে এবং এই হার ২.২৮ শতাংশ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ সুস্থতার সংখ্যা ৯ লক্ষের বেশি পরপর চারদিন দৈনিক ৩০ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। ব্যাপক হারে নমুনা পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি রোগীদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে আক্রান্তদের আগাম চিহ্নিতকরণ তথা আইসোলেশন কৌশল গ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নিরন্তর প্রচেষ্টার ফলে দেশে করোনায় মৃত্যু হার ধারাবাহিকভাবে কমছে। সংক্রমিত এলাকাগুলিতে বিশেষ কৌশল গ্রহণ, … Read more

জাতির উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত ২’০, (১৪তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ ২৬শে জুলাই আর এটি এক বিশেষ দিন। আজ ‘কার্গিল বিজয় দিবস’। একুশ বছর আগে আজকের দিনেই কারগিলের যুদ্ধে আমাদের সেনাবাহিনী ভারতের বিজয় পতাকা উড়িয়েছিল। সাথী, কারগিলের যুদ্ধ যে পরিস্থিতিতে হয়েছিল সেটা ভারত কখনও ভুলতে পারবে না। পাকিস্তান বড়-বড় পরিকল্পনা তৈরি করে ভারতের জমি দখল আর নিজেদের ওখানে চলতে … Read more

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল উন্নতমানের কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা ব্যবস্থাপনার সূচনা করবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নতমানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ব্যবস্থাপনার সূচনা করবেন। এর ফলে দেশে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি পাবে, সংক্রমণ দ্রুত শনাক্ত করে, চিকিৎসা শুরু করা যাবে এবং মহামারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নয়ডার আইসিএমআর –ন্যাশনাল ইন্সটিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, মুম্বাই-এর আইসিএমআর –ন্যাশনাল ইন্সটিটিউট ফর রিসার্চ ইন … Read more

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বন্যায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলে মন্ত্রকের পক্ষ থেকে বন্যার প্রেক্ষিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে বলেছেন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোগুলির মেরামত ও পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ডঃ জিতেন্দ্র সিং বলেন, … Read more

সংক্রমিত ব্যক্তির মৃত্যুর সময় শ্রদ্ধার সঙ্গে শেষকৃত্য না করতে দেওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ উপ-রাষ্ট্রপতির

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ করোনায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সংক্রমিত ব্যক্তির মৃত্যুর সময় শ্রদ্ধার সঙ্গে শেষকৃত্য না করতে দেওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ ধরনের ঘটনাগুলিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। এই ধরনের ঘটনা বন্ধের জন্য স্থানীয় মানুষও বৃহত্তর সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে … Read more

রাষ্ট্রপতি সেনা হাসপাতালে বিজয় দিবস উপলক্ষ্যে অর্থ প্রদান করলেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কার্গিল যুদ্ধে যেসমস্ত সৈন্যরা শৌর্যের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাঁদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ২৬শে জুলাই দিল্লীর সেনা হাসপাতাল (রিসার্চ ও রেফারেল) কতৃপক্ষকে ২০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় যেসব চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীরা কাজ করছেন তাঁদের জন্য এই অর্থ দিয়ে বিভিন্ন সরঞ্জাম কেনা হবে। আজ একবিংশতিতম কার্গিল … Read more