ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, ফোনে হেমন্তের সঙ্গে কথা অভিষেকের
হঠাৎ পাওয়া এক মৃত্যুসংবাদ ঘিরে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র শোরগোল। মৃতের নাম আলাউদ্দিন শেখ। পরিবারের অভিযোগ, তাঁকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, তিনি সেখানে ফেরিওয়ালার কাজ করতেন এবং ভাড়াঘরে থাকতেন। … Read more
