খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক স্কুলছাত্রীর

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মৃত স্কুল ছাত্রীর নাম কোয়েল মন্ডল বয়স(৯) বছর। বাড়ি মালদা জেলার গাজোল থানার বৈড়গাছী এলাকায়। পরিবারের রয়েছে বাবা মনোজ মণ্ডল,মা সত্যবতী মন্ডল। তাদের দুই মেয়ে এক ছেলে। কোয়েল ছিল পরিবারে মেজ। সে স্থানীয় বৈড়গাছী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা … Read more

দিনহাটায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   দিনহাটায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কুলটির নিয়ামতপুরে রাস্তা অবরোধ বিজেপির। বিজেপির কুলটি মন্ডলের পক্ষ থেকে একটি মিছিল করে এসে নিয়ামতপুর মোড়ে অবরোধ করেন। এদিন কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দার বলেন, দিনহাঁটার মন্ডল সভাপতি কে কেন খুন করা হল? এই সরকারকে জবাব দিতে হবে। আমরা এর সিবিআই তদন্ত চাইছি।      

নয় প্রার্থীকে নিয়ে সাংবাদিক সন্মেলন সংযুক্ত মোর্চার

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    জেলার নয় প্রার্থীকে নিয়ে সাংবাদিক সম্মেলন সংযুক্ত মোর্চার। ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বামদলগুলির সাথে কংগ্রেস ও আইএসএফ জোট গড়ে সংযুক্ত মোর্চা গড়ে তুলেছে। যেখানে আসন সমঝোতায় দুর্গাপুর পশ্চিম, বারাবনি ও কুলটি আসনগুলিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। পাশাপাশি দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ জামুড়িয়া আসানসোল দক্ষিণে প্রার্থী দিয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআই(এম)। … Read more

দোল উৎসব

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    একটি ধর্মীয় সংস্থার উদ্যোগে মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হলো এক শোভাযাত্রা। বৃহস্পতিবার মালদা শহরের রথবাড়ি ফোয়ারা মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। দোল উৎসব উপলক্ষে এই ধর্মীয় সংস্থার উদ্যোগে পুরাতন মালদার মঙ্গল বাড়িতে হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে এদিন এই শোভাযাত্রা।  

আমার প্রতিপক্ষ কেউ নেইঃ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আমার প্রতিপক্ষ কেউ নেই, ঐতিহ্যবাহী জহুরা তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন ইংরেজবাজার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। উল্লেখ্য ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হওয়ার বেশ কয়েকদিন পর বুধবার মালদায় আসেন তিনি। বৃহস্পতিবার সকালে জহুরা তলা মন্দিরে পুজো দিয়ে দলীয় … Read more

ভোটের আগে উদ্ধার হওয়া বোমা গুলিকে নিষ্ক্রিয় করল হাবড়া থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাবড়াঃ   উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া থানার পুলিশ গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ টি বোমা উদ্ধার করে, সেই বোমা গুলিকে মঙ্গলবার বাণীপুর মেলার মাঠে নিষ্ক্রিয় করল। ঘটনাস্থলে ফায়ারবিগ্রেড এর আধিকারী থেকে শুরু করে এসডিপিও রোহিত শেখ, হাবড়া থানার আইসি গৌতম মিত্র সহ বিডিও উপস্থিত ছিলেন।

অরূপ চক্রবর্তী সমর্থনে সিমলাপাল মদন মোহন হাই স্কুল ফুটবল ময়দানে জনসভা করলেন পড়শী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

সৌমী মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, সিমলাপালঃ    আগামী পয়লা এপ্রিল বাঁকুড়া জেলার দ্বিতীয় দফার নির্বাচন এই দ্বিতীয় দফায় তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী সমর্থনে সিমলাপাল মদন মোহন হাই স্কুল ফুটবল ময়দানে জনসভা করলেন পড়শী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। তিনি তার ভাষণে প্রথমেই বলেন, আমি কোন বহিরাগত নই আমাদের … Read more

বারাবনি ব্লকের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির হাতাহাতি, ভাঙ্গচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত বারাবনি গ্রামে বুধবার তৃণমূল ও বিজেপির মধ্যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। বুধবার প্রায় বেলা সাড়ে বারোটা নাগাদ বারাবনি গ্রামে বন্দনা গরাই নামে এক মহিলার বাড়ির দেওয়াল লিখছিলেন দুই বিজেপি কর্মী প্রসেনজিৎ গড়াই ও তারক মন্ডল। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের নাম লিখতে গেলে তৃণমূল কংগ্রেসের … Read more

বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি কে শোকজ করেছে নির্বাচন কমিশন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  পান্ডবেশ্বর বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি কে শোকজ করেছে নির্বাচন কমিশন। সুত্রের খবর নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে পান্ডবেশ্বর বাসির উদ্দেশ্যে বলেন, তিনি জিতে এসে এলাকার সমস্ত বয়স্কদের নিয়ে নিজের উদ্দোগে রাম লালার দর্শন করাতে নিয়ে যাবেন। এর পরেই একটি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে তার … Read more

বহিষ্কারের ২৪ ঘণ্টার পরেই তৃণমূল এ যোগদান করলেন সাগরিকা সরকার

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বহিষ্কারের ২৪ ঘণ্টার পর শাসক দলে নাম লেখালেন বিজেপি জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার। বুধবার মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূল কার্যালয়ে যোগদান করেন তিনি। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। উল্লেখ্য প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই মালদা জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কার্যালয় ভাঙচুর … Read more

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হল

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বর্হিবিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি … Read more

ভোট প্রচারে খনি অঞ্চলে অলিগলিতে পৌঁছলো তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ভোট প্রচারে খনি অঞ্চলে অলিগলিতে পৌঁছলো তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। রংচঙে সব ব্যানার পোস্টার নিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে প্রচারে পর্ব কে সুসজ্জিত করে তোলে তৃনমূলের কর্মী-সমর্থকরা। আর রালি কে আকর্ষণীয় করে তুলতে ঘোড়ায় চড়ে প্রচার করতেও দেখা যায় তৃণমূলের কর্মীদের। আর সকলের মাঝে হাজির হয়ে … Read more