পুজোর আগে হাসি ফুটলো, মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের !

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় পুজোর আগে হাসি ফুটল মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের মুখে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ। রবিবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকান ঘড় তৈরির কাজ শুরু হয়। রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি … Read more

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি, বারাবনির কেলেজোড়া গার্লস স্কুলে

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    বারাবনি কেলেজোড়া গার্লস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই এক বিভ্রান্তির সৃষ্টি হয়। দেখা যাচ্ছে মাত্র ৮৬ জন পাস করেছে এবং ১০০ জনা ফেল করেছে। ছাত্রীদের বক্তব্য যে ১০০ জন ফেল করেছে তারা কেউই ফিল করার মতন ছাত্রী নয়। তাই তারা আজ সকলে মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ জানান … Read more

আসানসোলে কুলটি শীতলপুর এলাকায়, অবৈধভাবে বালি তুলে পাচারের কাজ চলছে দীর্ঘদিন ধরে !

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   অবৈধভাবে বালি তোলার জন্য এবার নদীর গতিপথে তৈরি হলো অস্থায়ী বাঁধ। ঘটনাটি দামোদর নদের ওপর আসানসোলের কুলটি থানা এলাকায়। যেখানে, নদী থেকে বালি তোলার কাজের জন্য কার্যত নদীতে তৈরি হয়েছে অস্থায়ী বাঁধ। শুধু আজ নয় বছরের পর বছর এভাবেই আসানসোলে কুলটি শীতলপুর এলাকা থেকে চলছে বালি তুলে তা পাচারের কাজ।যদিও প্রাক্তন … Read more

পুলিশের জালে ধৃত তিন মাদক সরবরাহকারি, ৫ গ্রাম মাদক উদ্ধার

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   পুলিশের জালে ধৃত তিন মাদক সরবরাহকারি ৷ মাদকদ্রব্য তথা হেরোইন পাচার চক্রের তিন সরবরাহকারিকে ধরে ফের বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷ পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযানের মাধ্যমে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর সিনেমা হল লাগোয়া অঞ্চল থেকে ৫ গ্রাম মাদক তথা হেরোইন সহ … Read more

করোনার তৃতীয় ঢেউকে রুখতে, সচেতন হয়েছে নৌকা চালক থেকে হোটেল ব্যবসায়ীরা

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   রাজ্যের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলাধার।যেখানের সৌন্দর্যতা দেখতে বা সময় কাটাতে বহু দূরদূরান্ত থেকে মানুষ আসেন।কিন্তু এখন মাইথন পর্যটন কেন্দ্রের ছবি আলাদা হয়ে পড়েছে,করোনার জেরে ক্রমশই ভিড় কমে চলেছে। আর এই মাইথন পর্যটন কেন্দ্রকে ঘিরে নৌকা চালক থেকে শুরু করে হোটেল ব্যাবসা সহ অন্যান্য ব্যাবসা চালনা হয়ে থাকে।তাই করোনার … Read more

হাইড্রেন থেকে উদ্ধার এক খালাসির মৃতদেহ, মালদা কোঠাবাড়ি পৌর বাজার সংলগ্ন থেকে !

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদা শহরের কোঠাবাড়ি পৌর বাজার সংলগ্ন এলাকায় হাইড্রেন থেকে উদ্ধার এক খালাসির মৃতদেহ। শুক্রবার সকালে ড্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীদের নজরে পড়ে বিষয়টি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত খালাসীর নাম, চন্দন দাস (৪৫)। বাড়ি মালদা শহরের কোঠাবাড়ি এলাকায়। গত কয়েকদিন … Read more

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৩

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় মালদা- মানিকচক রাজ্য সড়কে। রাতেই আশঙ্কাজনক ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম বিট্টু শেখ (১৭)। বাড়ি মালদা শহরের মহেশমাটি রায়পাড়া এলাকায়। … Read more

শিশুকন্যাকে যৌনপল্লিতে পাচারের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার, বাঁকুড়ার একটি স্কুলে

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বাঁকুড়ার একটি স্কুল থেকে শিশু পাচারের ঘটনায় এবারে তদন্ত করতে নামল সিআইডি। আগামীকাল বাঁকুড়ার ওই স্কুল এর উদ্দেশ্যে রওনা দেবে পাঁচ সদস্যের একটি সিআইডি দল। বাঁকুড়া থানা থেকে সংশ্লিষ্ট কান্ডের সমস্ত অভিযোগ দেখে নিয়ে তারপর বাঁকুড়ার ওই স্কুলে পৌছবে সিআইডি। বাঁকুড়ার এক নম্বর ব্লক এর কালাপাথর এলাকায় যওহর বিদ্যালয় পরিদর্শন করতে চলেছে সিআইডি … Read more

মুম্বাইয়ে পাচারের চেষ্টা নদীয়ার কিশোরীকে, অভিনয়ের টোপ, শাহরুখ খানের সাথে !

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  সোশ্যাল মিডিয়ার বন্ধুকে একেবারে নিজের আপন বন্ধু ভেবে ফেলেছিল নদীয়ার তরুণী। অভিনয়ের টোপ বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে। নদীয়ার পলাশীপাড়া নিম্নবিত্ত পরিবারের কিশোরী ভেবেছিল হয়তো সেই বন্ধুর দৌলতে তার জীবন একেবারে পাল্টে যাবে। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তার সেই ভাবনা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। ওই তরুণীকে মুম্বাইতে পাচার করার সমস্ত প্লানিং … Read more

ভ্যাক্সিনেশন দেওয়া হচ্ছে মুখ চিনে, বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের অভিযোগ !

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই কুলটি তেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে কুলটির কুমার দিয়া স্বাস্থ্যকেন্দ্রে বিজেপি ভ্যাক্সিনেশন নিয়ে ডেপুটেশন দিল ভ্যাকসিনের কারচুপি উপলক্ষে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের অভিযোগ এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিনেশন হচ্ছে মুখ চিনে চিনে প্রশাসক হাসিম এর লেখা সুপারিশ থেকেই বেছে নেওয়া হচ্ছে তাহলে তাদের … Read more

বকেয়া বেতন, বকেয়া পিএফ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ দেখায় ঠিকাদারি সংস্থার অন্তর্গত অস্থায়ী শ্রমিকেরা

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   কোল ইণ্ডিয়ার সিএমপিডিআইএল এর দফতরে বৃহস্পতিবার সকালে নূন্যতম বেতন পরিকাঠামো সহ বিগত ৫-৬ মাসের বকেয়া বেতন বকেয়া পিএফ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ দেখায় ঠিকাদারি সংস্থার অন্তর্গত অস্থায়ী শ্রমিকেরা ৷ তাদের এই আন্দোলনকে শ্রমিক সংগঠন এইচএমএস এর পক্ষ থেকে সমর্থন জানানো হয়। এই বিষয়ে এইচএমএস শ্রমিক সংগঠন এর সম্পাদক সাধন কুমার … Read more

জমির আল দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি, সাহাপুর এলাকার ঘটনা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। গুলি লাগে তার ডান কাঁধে। পুলিশ … Read more