আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাতে, আবহাওয়া দপ্তর কি জানালো?

 আন্দামান সাগরের সৃষ্ট নিম্নচাপ গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে।  সময় যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগরের বুকে এখন দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সোমবার কালীপুজোর দিন প্রবল ঘূর্ণিঝড় কি প্রভাব ফেলবে কলকাতার বুকে? বাংলার কোন কোন জেলা ঘূর্ণিঝড়ের দাপটে পড়বে? কি বলছেন বিশেষজ্ঞরা? আজ কালীপুজোর দিন ঘূর্ণিঝড় প্রবল … Read more

একগুচ্ছ বাড়তি মেট্রো ভাইফোঁটায়, জানিয়ে দিল মেট্রো রেলওয়ে

বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করে দিল কলকাতা মেট্রো ভাইফোঁটা উপলক্ষ্যে। ভাইফোঁটা দিন যাত্রীদের সুবিধার্থে আপডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪ টি ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে।  ইস্ট ওয়েস্ট মেট্রো চালাবে মোট ৯০টি ট্রেন। কলকাতা মেট্রো রেলের তরফের রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে … Read more

IND vs PAK: বিরাট কোহলিকে কি বলেছিলেন পান্ডিয়া? দুটি শব্দ আমাকে অনুপ্রাণিত করেছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে কার্যত একাই পরাজিত করলেন রান মাস্টার বিরাট কোহলি।  প্রশংসার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। আজ মেলবোর্নের ২২ গজে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রায় একার দৌলতে জিতিয়েছেন বিরাট কোহলি। এদিন ভারতের দুঃসময়ে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। এক সময় ম্যাচ জয় যখন ভারতের কাছে দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল … Read more

Kali Pujo-2022: পিরামিডের আদলে তৈরি মন্ডপ

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ি পানি ট্যাংকি মোর যুবকবৃন্দের শ্রী শ্রী শ্যামা পূজার আকর্ষণ পিরামিডের আদলে তৈরি মন্ডপ সজ্জা। শিলিগুড়িতে প্রথম সারির কালীপুজো মণ্ডপ গুলির আজ উদ্বোধ চলছে। শিলিগুড়ি সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা পানি ট্যাংকি মোর যুবকবৃন্দের পুজো এবারে ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের মন্ডপ তৈরি হয়েছে মিশরের পিরামিডের আদলে। দুর্দান্ত কাঠের কাজ … Read more

Jhanvi Kapoor: জাহ্নবী কাপুরের ফটোশুট দেখে নেট জনতার চোখ কপালে!

জাহ্নবী কাপুর, খবরে আছেন তার আসন্ন ছবি মিলি-র জন্য। ছবির প্রচারের তিনি বেশ ব্যস্ত। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার ব্যাপকভাবে হিট করে গিয়েছে। ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা ও বনি কাপুরের প্রযোজনাতে আসতে চলেছে এই ছবি। দুইদিন ধরে জাহ্নবী খবরে রয়েছেন আরো একটি কারণে। সেটা হলো লাভ বাইট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের কিছু ছবি … Read more

বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, কত শূন্যপদ কোন জেলায়, একনজরে জেনে নিন

 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। শুক্রবার এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সেই নিয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী আলিপুরদুয়ার জেলায় মোট শূন্যপদ রয়েছে ১৯৬টি। প্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ২৩টি। বাঁকুড়া জেলায় মোট শূন্যপদ … Read more

Power Plant Attacks: আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্র

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। রবিবার দাবি করা হয়েছে কিয়েভের পক্ষে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি জানিয়েছেন, সে দেশের বিদ্যুতের স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। তিনি বলেন, এবার সারা দেশজুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় এলাকা, পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে। … Read more

Kali Pujo-2022: বিবেকানন্দ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন পাওলি দাম

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   বিবেকানন্দ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন পাওলি দাম। শিলিগুড়ির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কালী পুজোর ৭৫ তম বর্ষ এবার। ঐতিহ্যশালি দোকরা শিল্প তাদের প্যান্ডেলে ফুটে উঠেছে। শনিবার এই পূজা মন্ডপের উদ্বোধন হয়ে গেল, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম। এদিন পাওলি দাম এই পূজা মন্ডপের উদ্বোধন করেন। এছাড়া শিলিগুড়ির মেয়র গৌতম দেব … Read more

NGO: কঠোর ব্যবস্থা নিল মোদি সরকার, গান্ধী পরিবারের দুই এনজিও’র বিরুদ্ধে

রাজীব গান্ধী ফাউন্ডেশন বা আরদিএফ ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট বা আরজিসিটি-এর, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গান্ধী পরিবারের নিয়ন্ত্রণাধীন এই দুই এনজিও এখন থেকে বিদেশী তহবিল গ্রহণ করতে পারবে না। গান্ধী পরিবারের নিয়ন্ত্রণাধীন এই দুই বিরুদ্ধে বিদেশী অবদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। ২০২০ সালেই এই অনিয়মের তদন্তের জন্য … Read more

International Cinema: শ্রুতি হাসান আন্তর্জাতিক সিনেমায়

চলতি বছরে পর্দায় দেখা যায়নি অভিনেত্রী শ্রুতি হাসানকে। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে ছিলেন।  পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এই অভিনেত্রী।  আন্তর্জাতিক সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘দি আই’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরাণার এই ছবিটি পরিচালনা করবেন ডাফেন শোমন। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক … Read more

Fighting: সামান্থা শিখছেন ফাইটিং, কেন?

 দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার হাতে বেশকিছু কাজ রয়েছে। এরমধ্যে অন্যতম হলো ‘যশোদা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য এখন ফাইটিং অর্থাৎ মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা। জানা যায়, ‘যশোদা’ সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য ইয়ানিক বেনের কাছে মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন।

Rishi Sunak: ঋষি সুনাক প্রতিদ্বন্দ্বিতা করবেন

 ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। আজ রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তিনি পরবর্তী কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে অংশ নেবেন। মনোনয়নের সময় শেষের আগেই ক্ষমতাসীন দলের এমপিদের সমর্থনের দিক দিয়ে তিনি ইতোমধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন।  তিনি একটি টুইটে বলেন, আমি আমাদের অর্থনীতিকে ঠিক করতে চাই, আমাদের পার্টিকে একত্রিত করতে চাই। তিনি আরও যোগ … Read more