বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ কুলটিতে

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজ্যের বিভিন্ন জায়গাতে চলছে বিজেপি কর্মীদের উপর অত্যাচার এবং হত্যা আসানসোল দুর্গাপুরে বিজেপি কর্মী স্বরুপ সাহাকে তৃণমূল গুন্ডারা ডেকে নিয়ে খুন করে বলে অভিযোগ। তাই আজকে কুলটি থানার নীয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নীয়ামতপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীসমর্থকরা। বিজেপি নেতা অমিত গরাই বলেন, দুর্গাপুরের বিজেপির সক্রীয় কার্যকর্তা কে বাড়ি থেকে ডেকে … Read more

প্রতীকি কর্মবিরতিতে শামিল হল জাতীয় স্বাস্থ্য মিশনের জয়েন্ট অ্যাসোসিয়েশনের কর্মীরা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ স্থায়ী করণ, সমকাজে সমবেতন সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে প্রতিটি জেলার পাশাপাশি মালদা জেলাতেও প্রতীকি কর্মবিরতিতে শামিল হল জাতীয় স্বাস্থ্য মিশনের জয়েন্ট অ্যাসোসিয়েশনের কর্মীরা। এদিন তারা দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতিতে শামিল হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি-দাওয়া গুলিকে সামনে তুলে ধরে এই কর্মবিরতিতে সামিল হন কর্মীরা।

বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ৷ ধৃতের নাম সাদ্দাম হোসেন৷ বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার রহমানপুর গ্রামে৷ গতকাল রাতে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷ মালদা … Read more

দ্বিতীয় জাতীয় জল শক্তি পুরস্কার

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রক ২০১৯ সালের জন্য দ্বিতীয় জাতীয় জল পুরস্কার আয়োজন করছে। আগামীকাল ও পরশু ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। জলসম্পদের সংরক্ষণ ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিবিশেষ ও প্রতিষ্ঠানগুলিকে আরও উৎসাহিত করতে এই পুরস্কার … Read more

বিশ্ব বিজ্ঞান দিবসে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল উদ্বোধনের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য বিআইটিএম খুলে দেওয়া হল

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিজ্ঞান সংগ্রহশালাগুলির জাতীয় পরিষদের অন্তর্গত বিড়লা কারিগরি ও প্রযুক্তি সংগ্রহালয় ১০ নভেম্বর তার প্রাঙ্গণে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের প্রদর্শনীর জন্য খুলে দিল। এই দিনটি বিশ্ব বিজ্ঞান দিবস এবং আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান সংগ্রহশালা দিবস হিসেবে পালন করা হয়। বিআইটিএম-সহ দেশের সমস্ত সংগ্রহশালাগুলি কোভিড-১৯ মহামারির জন্য বন্ধ রাখা … Read more

প্রধানমন্ত্রী জেএনইউ ক্যাম্পাসে ১২ই নভেম্বর স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ই নভেম্বর সন্ধ্যা ৬-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্বামী বিবেকানন্দের দর্শন ও শিক্ষা দেশের যুব সম্প্রদায়ের কাছে আজও প্রাসঙ্গিক। তিনি শুধু ভারতের নয়, বিশ্বের লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস এবং ভারত … Read more

ভারতে দৈনিক নতুন করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে ছয়দিন পর নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮,০৭৩ জন। এই নিয়ে পরপর তিনদিন দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। বিশ্বের কয়েকটি দেশে গত ৩-৪ দিন নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি হওয়ায় ভারতে আক্রান্তের হার নিম্নমুখী থাকার … Read more

মুখতার আব্বাস নাকভি পিতমপুরায় দিল্লিহাটে ‘হুনার হাট’-এর উদ্বোধন করবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ করোনা মহামারীর দরুণ প্রায় সাত মাস পর আগামীকাল থেকে পুনরায় ‘হুনার হাট’ শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি আগামীকাল পিতমপুরায় দিল্লিহাটে ‘হুনার হাট’-এ সূচনা করবেন। এবারের ‘হুনার হাট’-এর মূল ভাবনা ‘ভোকাল ফর লোকাল’। এই হাট-এ দেশীয় নিপুণ কারিগরিসম্পন্ন বিভিন্ন সামগ্রী যেমন মৃৎশিল্প, ধাতব, কাঠের সামগ্রী এবং পাটজাত সামগ্রীর … Read more

লকডাউনে আরো গভীর হয়েছে দাম্পত্য জীবন

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ লকডাউনে গৃহবন্দী থাকা কারও কাছে ছিল অসহ্য, আবার কেউ কেউ বেশ ভালোই উপভোগ করেছেন এই অবস্থা। বিশেষ করে ইংলন্ডের বিবাহিত দম্পতিরা বেশ খুশি হয়েছেন এই লকডাউনে এমনটাই বলছে গবেষণা। ইংল্যান্ডে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ। আর তাই সেখানে আবার লকডাউন শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে একই ছাদের নিচে চব্বিশ … Read more

নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এ বার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। দ্যা ইকনোমিক টাইমস জানায়। গত ৩রা নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএ-কে … Read more

শিলাজিতের কাছে ফিরলেন শ্রীলেখা

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ অভিনেত্রী শ্রীলেকা মিত্রের সঙ্গে গায়ক শিলাজিতের সম্পর্কটা সবসময়ই আলোচনার। দীর্ঘদিন তারা স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা দিলেন পর্দায়। ‘১২ সেকেন্ড’- এর ঝড়ে শিলাজিতের জীবনে শ্রীলেখা এলেন দুঃস্বপ্নের বেদনা হয়ে। সম্প্রতি আলোচনায় এসেছে এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। এখানে শিলাজিতের স্ত্রী সৃজিতা চরিত্রে পরকীয়ায় আসক্ত শ্রীলেখা। তাদের ছেলে কোকেনের নেশায় বুঁদ। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের … Read more

কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মোটরসাইকেল কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ইংরেজবাজার থানায় … Read more