Long March: ইমরান খানের লংমার্চ, ২৫ মে ইসলামাবাদে

 তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিয়ো নিউজ। প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত এই লংমার্চ হবে ২৫ মে স্থানীয় সময় বেলা তিনটে। শ্রীনগর হাইওয়েতে এদিন দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান। সোমবার পেশোয়ারে পিটিআইয়ের মূল কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে … Read more

Russia: সর্বোচ্চ ‘নিষেধাজ্ঞা’ চান জেলেনস্কি, রাশিয়ার ওপর

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তিনি রাশিয়ার তেল না কেনার জন্যও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। ভিডিও লিংকের মাধ্যমে জেলেনস্কি এ ভাষণ দিয়েছেন। সোমবার আল জাজিরা এ খবর জানায়। ভাষণে জেলেনস্কি তার দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, রাজনৈতিক ও ব্যবসায়িক … Read more

Zelensky: ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব, কূটনীতি’র মাধ্যমেইঃ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

কূটনীতির মাধ্যমেই ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই পক্ষের মধ্যে আলোচনায় বর্তমান অচলাবস্থা সত্ত্বেও তিনি এ মন্তব্য করলেন। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনের টেলিভিশনে দেয়া বক্তব্যে জেলেনস্কি জানান, তিনি বিশ্বাস করেন যে, তার দেশ যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে পারে। তবে যুদ্ধের শেষ কেবল ‘আলোচনার টেবিলে’ হতে পারে বলেও … Read more

Asia: এশিয়া সফরে প্রেসিডেন্ট জো বাইডেন

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফরের প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। বাইডেন শুক্রবার সন্ধ্যায় সিউল থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ওসান বিমান ঘাঁটিতে অবতরণ করেন। কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। তিনদিনের সফরে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। পরে তিনি জাপানের প্রধানমন্ত্রী … Read more

North Korea: উত্তর কোরিয়া, করোনা মোকাবেলায় সনাতনী চিকিৎসা

  মহামারির হাত থেকে রক্ষার জন্য ২০২০ সালের শুরুর দিকে দেশটি তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। উত্তর কোরিয়ার সরকার বিদেশী চিকিৎসা সহায়তা নিতে রাজি হয়নি এখন পর্যন্ত। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, ‘জ্বর’ থেকে মুক্তি পেতে উত্তর কোরিয়ার সব রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সনাতনী চিকিৎসা করার আহবান জানানো হচ্ছে। গরম পানীয়। যারা গুরুতর অসুস্থ নয়, তাদের … Read more

Banned: পাকিস্তান গাড়ি-মোবাইলসহ পণ্য আমদানি নিষিদ্ধ করলো

 অর্থনৈতিক সংকট কাটাতে গাড়ি, মোবাইল ফোন ও চকোলেটের মতো বেশ কিছু বিলাসবহুল ও অনাবশ্যক পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক টুইটে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধের এ সিদ্ধান্তে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা মিতব্যয়ী হবো এবং আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ … Read more

Donbass: দোনবাস নরকে পরিণত: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

 পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল পুরোপুরি নরকে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়, রাশিয়া ইউক্রেনে প্রায় তিনমাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় … Read more

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

চেক প্রজাতন্ত্রের পার্বত্য উপত্যকায় যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল আকাশচুম্বি ঝুলন্ত সেতু। বিশ্বের দীর্ঘতম এ সেতুটি সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এ সেতুর নাম ‘স্কাই ব্রিজ ৭২১’। মাত্র দু’বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।  নির্মাণে চেক সরকারের খরচ হয়েছে ৮৪ লাখ মার্কিন ডলার। চেক রাজধানী প্রাগ থেকে গাড়িতে করে সেতুটিতে পৌঁছতে সময় লাগছে মাত্র … Read more

Afghanistan: টিভিতে খবর পড়তে হবে মুখে নেকাব পরেই, আফগানিস্তানে

 নারী উপস্থাপকদের টেলিভিশনে সম্প্রচারের সময় মুখ ঢেকে রাখার (নেকাব) নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। বুধবার মিডিয়া আউটলেটগুলোকে এ সংক্রান্ত ডিক্রি সম্পর্কে জানানো হয় বলে ধর্মীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসি পশতুকে জানিয়েছেন। সব নারীকে জনসমক্ষে মুখে নেকাব পরতে বা শাস্তির মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়ার দুই সপ্তাহ পর এ ঘোষণা এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আফগানিস্তানে … Read more

George W. Bush: ইরাক আগ্রাসনকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ

প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ইরাক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। পরে অবশ্য তিনি তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বার্ধক্যজনিত কারণে এটি ছিল একটি স্খলন। বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ডালাসে বক্তৃতা দেয়ার সময় জর্জ ডব্লিউ বুশ ইন্সটিটিউট দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট … Read more

Elon Musk: এলন মাস্ক বলেছেন, মার্কিন অর্থনীতি সম্ভবত মন্দার মধ্যে রয়েছে

এলন মাস্ক সোমবার বলেছেন, মার্কিন অর্থনীতি সম্ভবত মন্দার মধ্যে রয়েছে, যা এক বছর থেকে ১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি এও বলেন যে, মন্দা খুব একটা খারাপ বিষয় নয়। তিনি পাবলিক কোম্পানিতে থাকাকালে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন বলে উল্লেখ করেন। মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে। মায়ামি বিচে অল-ইন সামিটে তিনি … Read more

Imran Khan: হুমকির পর ইমরান খানের ফোন চুরি

 প্রধান রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) একটি সমাবেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন তার বিশেষ সহকারী শাহবাজ গিল। পিটিআই নেতা শাহবাজ গিলের একটি টুইটের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের জিওটিভি অনলাইন জানায়, জনসভায় ইমরান খান একটি ‘ভিডিও’ প্রকাশের হুমকি দেন, যেখানে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের পর্যাপ্ত তথ্য … Read more