Suicide Attack: আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত, পাকিস্তানে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর পাকিস্তান (আইএসপিআর) জানিয়েছে, সোমবার ওয়াজিরিস্তান জেলার মীর আলি তহসিল অঞ্চলের পাত্তাসি চেকপোস্টের কাছে একটি অটোরিকশা নিরাপত্তা বাহিনীর গাড়িকে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে, … Read more

FBI: গোয়েন্দা সংস্থার অভিযান, ট্রাম্পের বাসভবনে

গোপন নথিপত্রের সন্ধানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোতে এই অভিযান চালায় এফবিআই। প্রতিবেদনে বলা হয়, এফবিআই এজেন্টরা সোমবার নিজের মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি … Read more

Taiwan: চীনের সামরিক মহড়ার ঘোষণা আবার, তাইওয়ান প্রণালীতে

তাইওয়ান দ্বীপের আশেপাশের সাগর ও আকাশসীমায় নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে গত সপ্তাহে শুরু করা এ যাবৎকালের বৃহত্তম সামরিক মহড়া সূচী অনুযায়ী রবিবার শেষ করার একদিন পর সোমবার নতুন মহড়ার ঘোষণা করে … Read more

কমল জ্বালানি তেলের দাম, বিশ্ব বাজারে

বিশ্ব বাজারে আরেক দফা জ্বালানি তেলের দাম কমেছে বলে প্রতিবেদন প্রকাশ করছে বার্তাসংস্থা রয়টার্স। সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে পৌঁছেছে ৯৩ দশমিক ৩৮ ডলারে। ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৪১ সেন্ট কমে হয়েছে ৮৭ দশমিক ৬৩ ডলারে। শতকরা হিসেবে উভয় … Read more

Tourists: লকডাউনে আটকা ৮০ হাজার পর্যটক, চীনের সানিয়ায়

 ‘চীনের হাওয়াই’ নামে পরিচিত একটি রিসর্ট শহর সানিয়ায় লকডাউন ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার পর সেখানে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। শনিবার আগামী এক সপ্তাহের জন্য শহরের বাইরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল। সেইসাথে ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। চীনের দক্ষিণাঞ্চলীয় … Read more

Gaza: মৃত্যু বেড়ে ২৯, গাজায় ইসরায়েলের হামলা

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬ শিশু এবং তাইসির জাবেরি ও খালেদ মনসুরসহ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) একাধিক সদস্যও আছে। শুক্রবার থেকে ইসরায়েলের দিকেও ফিলিস্তিনিরা চারশর … Read more

Ukraine: চারটি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে

শস্য এবং সূর্যমুখী তেল বহনকারী আরও চারটি জাহাজ একটি নিরাপদ সামুদ্রিক করিডোর দিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে। রবিবার ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দর থেকে রওনা হয়ে জাহাজগুলো বসফরাস প্রণালী দিয়ে যাত্রা করবে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চারটি জাহাজের মধ্যে দুটি তুরস্কে নোঙ্গর করবে। অন্য দুটি সরাসরি ইতালি এবং চীনের দিকে যাচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে … Read more

Cuba: আহত ১২১, নিখোঁজ ১৭, কিউবায় বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে

কিউবার পশ্চিম মাতানজাস প্রদেশে একটি জ্বালানি ডিপোতে শনিবার বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় কিউবান জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে-সহ ১২১ জন আহত হয়েছেন এবং আগুন নিভাতে গিয়ে ১৭ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছেন। পশ্চিম মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মাতানজাসের একটি … Read more

Taiwan: ক্ষেপণাস্ত্র প্রকল্প উপ-প্রধান তাইওয়ানের, মারা গেলেন

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় পিংতুং কাউন্টির স্থানীয় একটি হোটেলের কক্ষ থেকে শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখা উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। তাইওয়ানের রাষ্টীয় সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) মাধ্যমে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএ’র খবরে বলা হয়েছে, তাইওয়ানিজ সশস্ত্র বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির … Read more

সম্পর্ক ছিন্নের পথে চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে

তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই কূটনৈতিক পদক্ষেপ নিলো বেইজিং। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরটি। চীনা পররাষ্ট্র … Read more

শান্তি চাই তাইওয়ানেঃ ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি তাইওয়ানে শান্তি চান। তাইওয়ান ত্যাগ করার পর প্রথম তিনি এই মন্তব্য করলেন। এক সংবাদ সম্মেলনে পেলোসি বলেন, তিনি বহুবার পুনর্ব্যক্ত করেছেন যে তিনি স্ব-শাসিত দ্বীপটিতে শান্তি চান এবং স্থিতাবস্থা অব্যাহত রাখতে চান।  তিনি অভিযোগ করে বলেন, চীন তার সফরে বাধা দিয়েছে। তিনি আরও উল্লেখ করে বলেন যে … Read more

Taiwan: সামরিক তৎপরতার যুক্তরাষ্ট্রের, তাইওয়ানের কাছে

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমান আগামী দুই সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালীতে ট্রানজিট করবে বলে এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরটি। হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়া চীন তাইওয়ানের চারপাশে ব্যাপক মহড়া শুরু করে এবং দ্বীপ জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র … Read more