World Hunger Crisis: একজন মানুষ ক্ষিদের জ্বালায় মারা যাচ্ছে, প্রতি চার সেকেন্ডে

একজন মানুষ ক্ষিদের জ্বালায় মারা যাচ্ছে প্রতি চার সেকেন্ডে। মঙ্গলবার ২০০ টিরও বেশি এনজিও সতর্ক করেছে। বিশ্ব ক্ষুধা সংকটের অবসান করার জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৭৫টি দেশের সংস্থাগুলি আকাশচুম্বী ক্ষুধার মাত্রায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে  পদক্ষেপের জন্য সুপারিশ করেছে। এনজিওগুলি … Read more

Myanmar: ৭ শিশুসহ নিহত ১৩, সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ, মিয়ানমারে

সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে কমপক্ষে ৭ শিশুসহ ১৩ জন নিহত, ১৭ জন আহত হয়েছে মিয়ানমারের একটি স্কুলে। স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের কথায়, সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা। মিয়ানমারের মিজিমা এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামের একটি বৌদ্ধ বিহারে অবস্থিত স্কুলটিতে গুলি চালায়। … Read more

Hurricane Fiona: ডোমিনিকান রিপাবলিক হারিকেন ফিওনার তাণ্ডবে বিপর্যস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের পুয়ের্টো রিকোতে তাণ্ডব চালানোর পর ডোমিনিকান রিপাবলিকে আঘাত হেনেছে হারিকেন ফিওনা। ফিওনার প্রভাবে প্রচণ্ড বেগে ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ডোমিনিকান রিপাবলিকে। তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ডোমিনিকান রিপাবলিকের বহু এলাকায়ে ইতোমধ্যেই বন্যা দেখা দিয়েছে। সংযোগহীন হয়ে পড়েছে অনেক গ্রাম। প্রায় ৭ লাখ … Read more

Queen Elizabeth II: কী দিয়ে তৈরি হয়েছিল রানির কফিন? কত বছর আগে

রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে দেওয়া হয়েছে তামা ও সিসার পরত। কফিনটি বহন করবেন আটজন বাহক। সিসার পরত থাকায় কফিনের ভেতরে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারবে না।  কফিনে দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়। রাজকীয় এবং ভাবগাম্ভীর্যপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে রানি এলিজাবেথকে শেষবিদায় জানানোর আয়োজন করেছে ব্রিটেন। রানির শেষকৃত্যের আয়োজনে বিভিন্ন দেশের সম্রাট, রাজা-রানি, … Read more

Queen Elizabeth II: শেষকৃত্যের অনুষ্ঠান শুরু, রানি দ্বিতীয় এলিজাবেথের

যুক্তরাজ্যের সময় বেলা পৌনে এগারোটা নাগাদ দিনের প্রথম শোক যাত্রা আনুষ্ঠানিকতা শুরু হয়। ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হয়েছে। রানির বড় ছেলে রাজা তৃতীয় চার্লস, তার বোন প্রিন্সেস অ্যান, দুই ভাই প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ডসহ ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা রানির কফিন অনুসরণ করেন। এক ধর্মসমভায় কয়েক … Read more

Ocean: ভারতের দ্বিগুণ আকারের বিশাল অরণ্যাঞ্চল, মহাসমুদ্রের নিচে!

সমুদ্রের নিচে আলাদা এক জগৎ আছে। এই জগৎ নিয়ে বহু সন্ধান বহু গবেষণা হয়েছে। সম্প্রতি এমন এক বিস্ময় জগৎ আবিষ্কৃত হয়েছে। সমুদ্রের নিচে হদিশ মিলেছে এক অজানা অরণ্যাঞ্চল। সুবিস্তৃত এই অরণ্য আকারে ভারতের দ্বিগুণ! দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ভূমিরূপের নিচে এই বিশাল অরণ্যাঞ্চলের খোঁজ পাওয়া গেছে। এই অজানা অরণ্যটিতে রয়েছে বিপুল পরিমাণ কেল্প, কেল্প এক … Read more

Queen Elizabeth II: অন্ত্যেষ্টিক্রিয়া আজ রানির, বিশ্বনেতাদের আগমন

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সোমবার (১৯ সেপ্টেম্বর)।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা লন্ডনে গিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কমনওয়েলথভুক্ত দেশের নেতারা। ভারতের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল … Read more

নিরাপত্তা উপকরণ ছাড়াই, ৪৮ তলা ভবনের দেয়াল বেয়ে, ছাদে উঠে নিজের ৬০তম জন্মদিন উদযাপন

 নিরাপত্তা উপকরণ ছাড়াই ৪৮ তলা একটি ভবনের দেয়াল বেয়ে ছাদে উঠে নিজের ৬০তম জন্মদিন উদযাপন করলেন ‘ফ্রান্সের স্পাইডারম্যান’ হিসেবে পরিচিত অ্যালান রবার্ট। ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার মাত্র ৬০ মিনিট সময় লাগলো। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ছিল অ্যালান রবার্টর ৬০তম জন্মদিন। দড়ি বা অন্য কোনো সুরক্ষা উপকরণ ব্যাবহার না করেই প্যারিসের ট্যুর … Read more

Typhoon Nanmdol: টাইফুন ‘নানমাডল’ জাপানে আঘাত হেনেছে

টাইফুন ‘নানমাডল’ জাপানে ল্যান্ডফল করেছে। টাইফুনের প্রভাবে প্রতি ঘন্টায় ২৩৪ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছিল এবং ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘন্টারও কম সময়ে ৫০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। কর্তৃপক্ষ শক্তিশালী ঝড়ের উচ্চ বাতাস এবং প্রবল বৃষ্টি থেকে লাখ লাখ মানুষকে আশ্রয় নিতে অনুরোধ করেছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা … Read more

Nepal: মৃত্যু বেড়ে ২২, নেপালে ভূমিধসে

নেপালের রাজধানী কাঠমান্ডুর সাড়ে চারশ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় হওয়া ভূমিধসে মৃত্যু বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ভূমিধসে নিখোঁজদের সন্ধানে পুলিশ, সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও ব্যাপক কাজ করছে। পার্শ্ববর্তী কৈলালি জেলার কর্তৃপক্ষ গীতা নদীতে ভেসে যাওয়া এক জেলের লাশও উদ্ধার করেছে। জুন … Read more

China: ২৭ জন নিহত চীনে, বাস দুর্ঘটনায়

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার ভোরে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বছরের এখন পর্যন্ত দেশের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, গ্রামীণ প্রদেশ গুইঝোর একটি মহাসড়কে মোট ৪৭ জন লোক বহনকারী বাসটি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি ঘটেছে কিয়ান্নান … Read more

Nepal: ১৪ জনের মৃত্যু, নেপালে ভূমিধসে

 তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শনিবার কর্মকর্তারা জানান, নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় ভূমিধসে ৫টি ঘর … Read more