তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য জন পম্বে মাগুফুলি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য জন পম্বে মাগুফুলি-কে অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য জন পম্বে মাগুফুলি-কে আমার অভিনন্দন। দুই দেশের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে তুলে আপনার সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি”। সূত্র – পিআইবি।

লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার মধ্যরাত থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন। কড়াকড়ি এড়াতে লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ছোট বড় আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। আর এতে সব মিলিয়ে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল। খবর দ্যা মিররের। নর্থ সার্কুলারে ট্রাফিক জ্যাম ছাড়িয়েছে ৮ মাইলেরও বেশি। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে … Read more

চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধ

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধ করতে মামলা দায়ের করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এই রাজ্যগুলো হলো- জর্জিয়া, উইসকিনসন, পেনসিলভানিয়া ও মিশিগান। এর আগে এক টুইট বার্তা ও নির্বাচনী ভাষণে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ভোট ‘কারচুপির’ অভিযোগ তুলে এসব রাজ্যে গণনা বন্ধের প্রতিজ্ঞা করেছিলেন ট্রাম্প। যদিও নিজের দাবির স্বপক্ষে কোনও … Read more

ভিয়েনায় জঙ্গি আক্রমণের নিন্দা করলেন প্রধানমন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিয়েনায় বর্বরোচিত জঙ্গি আক্রমণের তীব্র নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “ভিয়েনায় বর্বরোচিত জঙ্গি আক্রমণের ঘটনায় অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। জটিল এই সময়ে ভারত অস্ট্রিয়ার পাশে রয়েছে। এই জঙ্গি আক্রমণের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।” সূত্র – পিআইবি।

১২ লাখ ৫ হাজারের বেশি মৃত্যু করোনাভাইরাসে, সারা বিশ্বে

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে। ওয়েবসাইটির তথ্যানুযায়ী, করোনা এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১৫ জন। আর মৃত বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ৩২১ জন। আর এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, ৩ কোটি ৩৭ লাখ ৫৬ … Read more

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জাপানের মধ্যে সহযোগিতাপত্রটিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত সহযোগিতাপত্রটি স্বাক্ষরের অনুমতি দেওয়া হয়েছে। এই সহযোগিতাপত্র, দুটি দেশের মধ্যে সহযোগিতাকে দৃঢ় করবে এবং যোগাযোগ ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও কৌশলগত উদ্যোগগুলিকে সাহায্য করবে। ভারত জাপানকে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অংশীদারের … Read more

দুর্গাপূজার কেনাকাটা নেই কুমিল্লায়

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ করোনার কারণে সারা দেশের মতো কুমিল্লায়ও দুর্গাপূজা হবে সীমিত পরিসরে। কাপড়ের দোকান ও মার্কেটগুলোতে নেই আগের মত বেচাকেনা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে সকল প্রস্তুতি। দুর্গাকে-কে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরীসহ সব কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু রঙ আচরে সাজানো হচ্ছে … Read more

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনের সঙ্গে কথা বলেছেন। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের বৈচিত্র্যের বিষয়ে, স্বচ্ছ উন্নয়ন কেন্দ্রিক ও আইনানুগ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার মতো আন্তর্জাতিক প্রসঙ্গগুলি নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। তাঁরা দুজনে এই বিষয়গুলি সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে … Read more

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ভারতের আইসিএআই এবং মালয়েশিয়ার এমআইসিপিএ-র মধ্যে পারস্পরিক স্বীকৃতি চুক্তি অনুমোদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (এমআইসিপিএ)-এর মধ্য পারস্পরিক স্বীকৃতি চুক্তিতে অনুমোদন দিয়েছে। এই দুই প্রতিষ্ঠানের যে কোনও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সদস্যরা তাঁদের বর্তমান অ্যাকাউন্টিং যোগ্যতার নম্বরের ভিত্তিতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। বাস্তবায়ন কৌশল ও লক্ষ্যসমূহ আইসিএআই … Read more

পূর্ব লাদাখে ডেমচোক সেক্টরে একজন চীনা সৈন্যকে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ পিএলএ-র একজন সৈনিককে ১৯শে অক্টোবর পূর্ব লাদাখের ডেমচোক সেক্টর থেকে উদ্ধার করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কর্পোরাল ওয়াং ইয়া লং পথভ্রষ্ট হয়েছিলেন। পিএলএ-র ওই সৈন্যকে অক্সিজেন, খাদ্য ও গরম পোষাক সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাতে উচ্চতম এলাকায় প্রতিকূল পরিস্থিতিতে তাঁর কোনো অসুবিধে না হয়। পিএলএ তাঁদের হারিয়ে যাওয়া সৈন্যের বিষয়েও একটি … Read more

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে তাঁর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনকে তাঁর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনের দুর্দান্ত সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন। এক বছর আগে আমাদের শেষ বৈঠক হয়েছিল,সে কথা স্মরণে রেখে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করার … Read more

উন্নত মানের বস্ত্রক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জাপানের মধ্যে সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আজ জাপানের বাজারের জন্য ভারতীয় বস্ত্র ও পরিধেয় সামগ্রীর গুনমান এবং পরীক্ষা পদ্ধতিকে আরো উন্নত করার জন্য ভারতের বস্ত্র সমিতি এবং জাপানের মেসার্স নিসেনকেন কোয়ালিটি ইভলিউশন সেন্টারের মধ্যে সাক্ষরিত সমঝোতাপত্রটিকে অনুমোদন দিয়েছে। এই সমঝোতা পত্রের ফলে জাপানের মেসার্স নিসেনকেন কোয়ালিটি ইভলিউশন সেন্টার বস্ত্র ও পরিধেয় … Read more