Omicron: ওমিক্রনে প্রথম মৃত্যু, যুক্তরাজ্যে

 ওমিক্রনকে বলা হয়েছিল কম ভয়ঙ্কর। অন্তত যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা এটাই বলেছিলেন। সেই ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাজ্য। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ওমিক্রন আক্রান্ত হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার বরিস জনসন সতর্ক করে বলেন, তার দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের ‘জলোচ্ছ্বাস’ আসছে। এ কারণে তিনি চলতি মাসের … Read more

Tornado: টর্নেডোতে মৃতের সংখ্যা ৮০ ছাড়ালো, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্যে পৃথকভাবে বেশ কিছু শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। এক প্রতিবেদনে রবিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি। গত শুক্রবার আঘাত হানা টর্নেডোকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি … Read more

Warning: জো বাইডেনের কঠোর হুশিয়ারি, রাশিয়াকে

 প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেইনে আক্রমণ করে, তবে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। বাইডেন জানান, রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে ইউক্রেইনে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনা ‘কখনোই বিবেচনা করা হয়নি’, তবে রাশিয়ার সীমান্তবর্তী নেটোভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও নেটোকে … Read more

Nurse Crisis: বিশ্বজুড়ে তীব্র নার্স সংকট, ওমিক্রন ছড়ানোর মুহূর্তে

 কিছুদিন পরেই তৃতীয় বছরে পা রাখবে করোনাভাইরাস মহামারি। এই দুই বছরে একাধিকবার রূপ বদলেছে এই ভাইরাস, কেড়েছে অর্ধকোটির বেশি প্রাণ। এতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সম্মুখসারির অন্যতম যোদ্ধা নার্সদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনা মহামারিতে এ পর্যন্ত অন্তত ১ লাখ ১৫ হাজার নার্স মারা গেছেন। নানা সংকটে চাকরি ছাড়তে হয়েছে অনেককে। এর ফলে বিশ্বজুড়ে … Read more

Booster Dose: সিঙ্গাপুরে দুইজনের ওমিক্রন, বুস্টার ডোজ নেওয়ার পরও

সিঙ্গাপুরের দুই বাসিন্দা করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছিলেন। এরপরও তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২৪ বছর বয়সী বিমানবন্দরের এক নারী কর্মীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এটি সর্বপ্রথম স্থানীয়ভাবে শনাক্তের খবর পাওয়া গেলো। আরেকজন গত ৬ … Read more

জার্মানীর চ্যান্সেলর নির্বাচিত হওয়ার জন্য ওলাফ স্কোলজ-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানীর চ্যান্সেলর নির্বাচিত হওয়ার জন্য ওলাফ স্কোলজ-কে অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “জার্মানীর চ্যান্সেলর হিসাবে নির্বাচিত হওয়ার জন্য @ওলাফস্কোলজ-কে আমার আন্তরিক অভিনন্দন। আমি ভারত ও জার্মানীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ”। সূত্রঃ পিআইবি

Rape: ৫ জনের যাবজ্জীবন, একই পরিবারের চার নারীকে ধর্ষণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে একই পরিবারের চার নারীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দীন এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল … Read more

Earthquake: ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জাপানে

জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে কাগোসিমা অঞ্চলের তোকারা দ্বীপে ভূমিকম্পটি হয়। তবে ওই ভূমিকম্প থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা। জাপানের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৪ কিলোমিটার। নগর … Read more

ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২২ জনের যাবজ্জীবন

রাজশাহীতে প্রাক্তন ছাত্রলীগ নেতা শাহেন শাহ্ শাহীন হত্যা মামলায় নয়জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসেন এ রায় দেন। জানা যায়, প্রতিপক্ষের হামলায় ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক … Read more

Openly Tortured: চার নারীকে প্রকাশ্যে নির্যাতন পাকিস্তানে, গ্রেফতার ৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে মার্কেটের সামনে চার নারীকে বিবস্ত্র করে মারধর ও ভিডিও ধারণ করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) প্রকাশ্যে নির্যাতন করা হয় ওই চার নারীকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদেরকে নির্যাতনের ভিডিও। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ড. আবিদ খান জানান, এঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। … Read more

Afghan Women: মার্কিন সহায়তা দাবি, আফগান নারী শিক্ষায়

নোবেলবিজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই আফগান মেয়েদের শিক্ষায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী সহায়তা চেয়েছেন। ওয়াশিংটন সফরকালে স্থানীয় সময় সোমবার তিনি এ সহায়তা চান। খবর এনডিটিভির। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের পাশে দাঁড়িয়েই ২৪ বছরের মালালা এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়ে উচ্চ-মাধ্যমিকে লেখাপড়া করার সুযোগ নেই। তাদের লেখাপড়ায় বারণ করা হচ্ছে।’ … Read more

Eruption: অগ্নুৎপাতে মৃত্যু বেড়ে ২২, নিখোঁজ ৩০, ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে সেমেরু আগ্নেয়গিরির উদগীরণে মৃত্যু বেড়ে হয়েছে ২২। সোমবার পর্যন্ত এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। সিঙ্গাপুর থেকে প্রকাশিত দ্য স্ট্র্যাইট টাইমস অনলাইন এ খবর জানিয়েছে। আগ্নেয়গিরিটির উদগীরণের পর এর আশাপাশের এলাকায় গলিত লাভার বন্যা দেখা দেয়। সেই সঙ্গে ধুম্র মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। উদ্ধারকারীরা গলিত লাভা থেকে মরদেহগুলো উদ্ধার … Read more