Tip: টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তা, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম নাজমুল তারেক!

কপালে টিপ পরা নিয়ে বাংলাদেশের ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের পরিচয় উন্মোচন করেছে পুলিশ। অভিযুক্তের নাম নাজমুল তারেক। তিনি ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের প্রটেকশন বিভাগের কনস্টেবল পদে কর্মরত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, আমরা অভিযুক্ত পুলিশ … Read more

Zelensky: ‘গণহত্যা’র অভিযোগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে তার দেশে `গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন। জেলেনস্কি রবিবার সিবিএস ‘ফেস দ্য নেশন’ নিউজ প্রোগ্রামকে বলেন, ‘আসলে, এটা গণহত্যা। পুরো জাতি ও জনগণকে নির্মূলকরণ।’ খবর আল জাজিরার। তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের নাগরিক এবং আমরা রুশ ফেডারেশনের নীতির বশীভূত হতে চাই না। এ কারণেই আমরা ধ্বংস ও নির্মূল হয়ে যাচ্ছি।’ সম্প্রতি … Read more

Parliament Of Pakistan: পাকিস্তানের সংসদ ভেঙে দেয়া হয়েছে, নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হাওয়ার পর সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রবিবার ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। এর আগে পাকিস্তানের পার্লামেন্ট … Read more

Social Media Closed: সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, শ্রীলংকায়

শ্রীলংকায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্ট হওয়া বিক্ষোভ থামাতে দেশজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে সরকার। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কোন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়া হয়েছে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এমন আইনের পরও বিক্ষোভের শঙ্কা থেকে এবার দেশটিতে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেয়া হয়েছে।  সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় … Read more

Prime Minister Imran Khan: সংসদ ভেঙে দেয়ার পরামর্শ ইমরানের

পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রবিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিহিত করে তা খারিজ করেন তিনি। বিরোধী দলগুলি স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার কারণে সুরি আজকের … Read more

Pak Army Chief: রুশ আগ্রাসন ‘অতি দ্রুত’ বন্ধ করতে হবেঃ পাক সেনাপ্রধান

ইউক্রেন পরিস্থিতিকে ‘বড় ধরনের ট্র্যাজেডি’ উল্লেখ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া বলেছেন, দেশটিতে রুশ আগ্রাসন অবশ্যই ‘অতি দ্রুত’ বন্ধ করতে হবে। শনিবার দ্য ডন অনলাইন এ খবর জানায়। ইসলামাবাদে নিরাপত্তা আলোচনায় অংশ নিয়ে জেনারেল বাজওয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও একটি ছোট দেশের ওপর আগ্রাসন … Read more

Pakistan: মার্কিন কূটনীতিককে তলব ইসলামাবাদ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তান এক মার্কিন কূটনীতিককে তলব করে জোরালো প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার বিজনেস স্ট্যানডার্ড এ খবর জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ, ক্ষমতা থেকে তাকে সরাতে ওয়াশিংটন ষঢ়যন্ত্র করছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে। জাতিকে দেয়া এক সরাসরি ভাষণে ইমরান খান একটি পত্র দেখান এবং দাবি করেন যে, তার … Read more

Sri Lanka: ভয়াবহ আর্থিক সংকট শ্রীলঙ্কায়! প্রেসিডেন্ট কে পদত্যাগ করতে হবে

শ্রীলঙ্কায় এখন ভয়াবহ আর্থিক সংকট চলছে। বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট হাউসের সামনে পাঁচ হাজারের বেশি মানুষ বিক্ষোভ দেখান। তাদের দাবি, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশেকে পদত্যাগ করতে হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে শুক্রবার বলা হয়, বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি ক্রমশ আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। কলম্বোয় আধা সামরিক বাহিনীর একটি ইউনিট … Read more

Prime Minister Imran: প্রধানমন্ত্রী ইমরান আগেও জীবননাশের হুমকি পেয়েছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন মারাত্মক হুমকিতে বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বুধবার পিটিআই নেতা ফয়সাল দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ইমরানের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ফয়সাল। সভা-সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী ইমরানকে বুলেটপ্রুফ গ্লাস ব্যবহার … Read more

Ukraine: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা বোকা নয়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা বোকা নয়। কিয়েভ ও চেরনিহিভে সেনা সমাবেশ কমিয়ে নিতে রাশিয়ার অঙ্গীকারের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বুধবার বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে … Read more

Journalist: ইউক্রেনের সাংবাদিক রুশ বাহিনীর কাছে বন্দি!

ইউক্রেনের এক সাংবাদিককে বন্দি করে রেখেছে রুশ বাহিনী। ইউনিয়ান নিউজ এজেন্সির হয়ে কর্মরত দিমিত্রি খিলিয়াক নামের ওই সাংবাদিকের সহকর্মীরা তার বন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরের একটি অঞ্চলে খিলিয়াককে বন্দি করে রাখা হয়েছে। সে মার্চের শুরুর দিক থেকেই নিখোঁজ ছিলো। খিলিয়াকের সহকর্মী নাতালিয়া বোগোতা সামাজিক … Read more

Imran Khan: অনাস্থা প্রস্তাব পেশ ইমরান খানের বিরুদ্ধে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে বিরোধী দল। সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব উত্থাপন করেন ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ৩১ মার্চ (বৃহস্পতিবার), বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার। সোমবার বিকেল ৫টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন … Read more