Blanket Distribution Camp: দুঃস্থ মানুষজনের মধ্যে কম্বল বিতরণ শিবির

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও আসানসোল পৌরনিগমের ৮৫ নং ওয়ার্ড তৃণমূল-কংগ্রেসের সহযোগিতায়।

রবিবার ৮৫নং ওয়ার্ডের আসানসোল ইসমাইল অঞ্চলে আয়োজিত হয় দুঃস্থ মানুষজনের মধ্যে কম্বল বিতরণ শিবির।

এই শিবিরে প্রায় ২৫০জন দুঃস্থ মানুষজনের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র তথা কম্বল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মুখ্যপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, INTTUC -এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক, ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিবদাস চ্যাটার্জি, ছাত্রনেতা অভিনব মুখার্জি, রিয়া সামন্ত সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।