Bhojpuri Video: আম্রপালি দুবের সঙ্গে জবরদস্ত রোম্যান্স নিরাহুয়ার, অনুরাগীদের হুঁশ উড়ল

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। তিনি ভোজপুরি সিনেমা জগতের একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে। ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি।

 আম্রপালি দুবে এবং নিরাহুয়ার সমস্ত রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে উঠেছে। সম্প্রতি ইউটিউবে একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আম্রপালি এবং নিরাহুয়ার রোমান্স। এই নতুন গানটির নাম হল হোঠ লালিয়া চিখে দা না ধনিয়া হামার। ইউটিউবে এই মুহূর্তে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে রয়েছে। যদিও এই গানটি বেশ পুরনো।

নতুন করে আবার সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নিরাহুয়া এবং আম্রপালি দুবে এর এই গান। এই গানে দুজনকে সোফায় রোম্যান্স করতে দেখা যাচ্ছে। তাদের দুজনের উষ্ণ কেমিস্ট্রি দেখা যাচ্ছে এই ভিডিওতে। নীরহুয়া এন্টারটেইনেন্ট প্রাইভেট লিমিটেডের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ইতিমধ্যেই ইউটিউবে ৬৬ লাখ ভিউ হয়ে গিয়েছে।